বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ সরকারি দলের মূলতবি প্রস্তাব গ্রহণে ‘বিরল দৃষ্টান্ত’, রোববার আলোচনা ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের নতুন বার্তা  জামায়াত-এনসিপির ফের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ অধিবেশন থেকে জামায়াত-এনসিপির ওয়াকআউট আওয়ামী লীগ আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী কেউ যেন নদী-খাল দখল করতে না পারে, সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রীর নির্দেশনা রবিবার থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী ১৮ বছরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ১৪২৯৮৩ মামলা চার বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে : প্রধানমন্ত্রী

বিনিয়োগ সেবা আরও সহজ করতে রূপালী ব্যাংক ও বিডার সমঝোতা

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগ সেবা আরও সহজ ও ডিজিটাল করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও রূপালী ব্যাংকের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিডা সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম এবং বিডার নির্বাহী সদস্য এয়ার কমোডর (অব.) মো. শাহারুল হুদা নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ চুক্তির আওতায় অনলাইনে ব্যাংক হিসাব খোলা যাবে এবং সার্ভার-টু-সার্ভার সংযোগ স্থাপনের মাধ্যমে বিডা ও রূপালী ব্যাংকের মধ্যে পারস্পরিক তথ্য আদান-প্রদান করা হবে। এছাড়া, বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে উভয় প্রতিষ্ঠান অনলাইনে প্রাসঙ্গিক তথ্য বিনিময় করবে।

অনুষ্ঠানে রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ সাফায়েত হোসেন, উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আফজাল হোসেন ও মো. আবদুল মান্নান মিয়া এবং বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়, পরিচালক সুনীল কুমার অধিকারীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/একেএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com