শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর: ‘লুক ইস্ট’ থেকে ‘সিল্ক রোড’ যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি বাংলাদেশের পাশে থাকবে চীন, মালয়েশিয়ার শ্রমবাজারে ‘ফাস্ট ট্র্যাক’

ঢাকার আইনশৃঙ্খলা উন্নয়নে ডিএমপি ভাগ করার চিন্তা সরকারের

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অধিকতর উন্নয়নে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন এলাকাকে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ কিংবা একাধিক অংশে ভাগ করার চিন্তাভাবনা করছে সরকার।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক সংস্কার বাস্তবায়ন জাতীয় কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। তবে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।

দুপুরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি জানান, দুটি অংশে আলাদা করা হলে কাজের গতি বাড়বে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করা যাবে।

 

শফিকুল আলম আরও বলেন, ঢাকার আয়তনও ক্রমে বড় হচ্ছে। ঢাকা আগের সেই শহর নেই। নতুন একটি জরিপে দেখা গেছে ঢাকা শহর এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর। এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ম্যানেজ করা খুবই কঠিন কাজ। শহরের অপরাধ নিয়ন্ত্রণ‌ কীভাবে সহজ ও সুন্দরভাবে করা যায় সে ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে।

তিনি বলেন, বৈঠকে ডিএমপি উত্তর দক্ষিণ হবে নাকি একাধিক অংশে ভাগ করলে ভালো হবে তা নিয়ে আলোচনা হয়।

শফিকুল আলম আরও বলেন, আগের মডেলে একসময় গুলশান ও মিরপুর পৌরসভা ছিল। সেই মডেল নিয়ে আলোচনা হয়। তবে এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

বাংলা৭১নিউজ/এআরকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com