শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর: ‘লুক ইস্ট’ থেকে ‘সিল্ক রোড’ যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি বাংলাদেশের পাশে থাকবে চীন, মালয়েশিয়ার শ্রমবাজারে ‘ফাস্ট ট্র্যাক’ চীনে ১০৯ তলা ভবনে আঘাত হানল বিমান

বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা পুনরায় চালু

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

নির্বাচনকে কেন্দ্র করে জারি করা অন অ্যারাইভাল ভিসার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আগের নিয়মেই এখন অন অ্যারাইভাল ভিসা দেবে বাংলাদেশ।

সোমবার (১৯ জানুয়ারি) এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। মন্ত্রণালয় থেকে সব দেশে বাংলাদেশ মিশনকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে বাংলাদেশে আসতে ইচ্ছুক বিদেশি নাগরিকরা বিমানবন্দরে এসে অন অ্যারাইভাল ভিসা সংগ্রহ করতে পারবেন। বিদেশে বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে কথা বলে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

এর আগে ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত একমাস এই স্থগিতাদেশ কার্যকর থাকবে বলে জানানো হয়। এক্ষেত্রে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন থেকে ভিসা নেওয়ার অনুরোধ জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়সূত্রে জানা গেছে, বিদেশ থেকে যারা আসবেন, তাদের সঙ্গে প্রয়োজনীয় নথি , ভ্রমণের সঠিক কারণ ইত্যাদি যাচাই-বাছাই করে ভিসা ইস্যু করার নির্দেশনা দেওয়া হয়েছে ইমিগ্রেশন বিভাগকে। অসঙ্গতি পেলে ইমিগ্রেশন থেকে যাত্রীকে ফেরত পাঠাতে পারবে।

যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, চীন, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, মিশর, তুরস্ক, ব্রুনাই, মালদ্বীপ, ভুটান এবং ইউরোপীয় দেশগুলো থেকে পর্যটন, বাণিজ্য, বিনিয়োগ কিংবা চাকরির জন্য বাংলাদেশে আসা নাগরিকরা অন-অ্যারাইভাল ভিসা পেয়ে থাকেন।

এই ভিসা বন্ধের পর পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের এরকম একটা নির্দেশনা দেওয়া হয়েছে। আপনারা জানেন যে, নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে। কাম্য নয় এমন অনেকে এসে হাজির হয়ে যেতে পারে। এজন্য আমরা ভিসা বন্ধ করছি না। কেউ যদি আসতে চান, ভিসা নিয়ে আসুন। যাদের উদ্দেশ্য ঠিক থাকবে, তাদের আমরা আসতে দেবো, হুট করে কেউ যেন হাজির হয়ে না যায়।”

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com