ঢাকা ০১:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শুধু শরীর নয়, মনও ভালো রাখতে পারে ফলের রস Logo পোশাক কারখানায় সবুজ প্রযুক্তি ব্যবহারের তাগিদ Logo নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব Logo প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা Logo কলকাতার রাজপথে জয়া আহসান, মিশ্র প্রতিক্রিয়া Logo নারায়ণগঞ্জে নির্মীয়মাণ ভবন থেকে পুলিশের লুট হওয়া পিস্তল উদ্ধার Logo জনগণের জীবনমানের উন্নয়নই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী Logo এমপিদের স্বাধীনভাবে ভোটের সুযোগ দিতে ৭০ অনুচ্ছেদ সংশোধন করতে হবে Logo গাইবান্ধায় দ্বিগুন দামে চারা কিনে ধান রোপন করছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা Logo প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর হোটেল বলে পর্যটককে হুমকি সী-গালের ম্যানেজার গ্রেপ্তার

বিমানবন্দর এলাকায় হর্ন বাজলেই কঠোর শাস্তি: ডিএমপি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও তার আশপাশে গাড়ির হর্ন বাজালে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (১৯ জানুয়ারি) ডিএমপির মিডিয়া বিভাগ বিষয়টি জানিয়েছে।

ডিএমপি জানায়, ঢাকা উত্তর সিটি করপোরেশন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ও তার উত্তর-দক্ষিণে ১.৫ (দেড়) কিলোমিটার (স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল ‘লা মেরিডিয়ান’ পর্যন্ত) এবং গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাকে গত সেপ্টেম্বর থেকে নিরব এলাকা ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় হর্ন বাজানো নিষিদ্ধ।

ডিএমপি আরও জানায়, সড়ক পরিবহন আইন এবং শব্দদূষণ বিধি মোতাবেক নিরব এলাকায় হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ। সর্বোচ্চ জরিমানা ১০ হাজার অথবা ৩ মাসের কারাদণ্ড। সম্প্রতি জারিকৃত শব্দদূষণ বিধিতে নিরব এলাকায় হর্ন বাজানো বা শব্দদূষণ করার জন্য পুলিশকে জরিমানা আরোপের ক্ষমতা দেওয়া হয়েছে। ফলে ওই নিরব এলাকায় হর্ন বাজালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কঠোর শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলা৭১নিউজ/এএস

Tag :

শুধু শরীর নয়, মনও ভালো রাখতে পারে ফলের রস

বিমানবন্দর এলাকায় হর্ন বাজলেই কঠোর শাস্তি: ডিএমপি

আপডেট সময় ১০:১১:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬