শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর: ‘লুক ইস্ট’ থেকে ‘সিল্ক রোড’ যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি বাংলাদেশের পাশে থাকবে চীন, মালয়েশিয়ার শ্রমবাজারে ‘ফাস্ট ট্র্যাক’

‘শুধু সরকারের নয়, গণভোট নিয়ে প্রচারণার দায়িত্ব সবার’

টাঙ্গাইল প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে ভোট ও গণভোট প্রচার কার্যক্রমে অংশ নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, গণভোট প্রচারণা শুধু সরকারের নয়, সবার দায়িত্ব এটা প্রচার করার। গণভোট প্রচারণার জন্য প্রত্যেক উপদেষ্টা বিভিন্ন জেলায় জেলায় যাচ্ছেন। 

সোমবার সকালে টাঙ্গাইল পৌর শহীদ স্মৃতি উদ্যানে ‘ভোটের গাড়ি’ গণভোট প্রচারণায় তিনি এসব কথা বলেন। 

উপদেষ্টা মুহামাদ ফাওজুল কবির খান বলেন, গণভোট ও ভোট সফল করার মুল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। আগামী ২২ তারিখের পর প্রার্থীরা তাদের প্রচারণার পাশাপাশি গণভোটের প্রচারণাও শুরু করবে। সম্প্রতি প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা হয়েছে সেখান তারা গণভোটের প্রচারণা করবে। 

এরআগে তিনি তার বক্তব্যে গণভোট কেন এবং কি কারণে দিতে হবে সেটি ব্যাখ্যা করেন এবং সাবেক ফ্যাসিস্ট সরকারের সমালোচনা করেন। 

এসময় জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহন্ত কুমার মহন্ত, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com