শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চ্যাম্পিয়নদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর টাইব্রেকারে ভারতকে কাঁদিয়ে সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে: অর্থমন্ত্রী ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ৯৪৭, মৃত্যু ৩ আর একটু সময় পেলে সহজেই হরমুজ প্রণালি খুলে দিতে পারব: ট্রাম্প দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বাসের চাকা ফেটে সেতুতে ধাক্কা, প্রাণ গেল ৩ জনের ট্রাম্পের নতুন হুমকিতেও অনড় ইরান, বিদ্যুৎকেন্দ্রে হামলাকে ‌‌‘যুদ্ধাপরাধ’ আখ্যা শত্রুপক্ষের হামলায় ভেঙে গেল ইরানের সবচেয়ে উঁচু সেতু, শতাধিক হতাহত এবার বিকল্প পথে সৌদি থেকে আসছে ১ লাখ টন তেল

দেবের নামে ডাকটিকিট চালু, উচ্ছ্বসিত অভিনেতা

বাংলা৭১নিউজ, ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

রাজনীতির মাঠ আর ক্যামেরার সামনে সমান দাপট দেবের। কোথাও ব্যর্থতার ছোঁয়া নেই। এবার ভারতীয় ডাকটিকিটেও নায়কের মুখ। উচ্ছ্বাসে তা শেয়ার করলেন সামাজিক মাধ্যমে।

নিজের ইনস্টাগ্রামে ডাকটিকিটের ছবি প্রকাশ করেছেন দেব। যেখানে ট্রেনের ইঞ্জিনের পাশে তার মুখ জ্বলজ্বল করছে। আজ শনিবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে অনুসারীদের সঙ্গে দেব ভাগ করে নেন খবরটি।

তার কথায়, আমি ভীষণভাবে সম্মানিত এবং অভিভূত। আমার নামে ডাকটিকিট চালু করার জন্য ইন্ডিয়া পোস্টকে আমার আন্তরিক ধন্যবাদ। এখানেই অবশ্য থামেননি তিনি। এহেন সম্মান যে তার কল্পনাতীত ছিল, সেকথাও উল্লেখ করতে ভোলেননি দেব।

তিনি বলেন, “এমন সম্মানের যোগ্য বলে বিবেচিত হওয়াটা আমার কল্পনারও অতীত। একজন মানুষ হিসেবে জনগণের ভালোবাসা ও বিশ্বাসের এই স্বীকৃতি আমার পরমপ্রাপ্তি। আমি চিরকৃতজ্ঞ।” এদিকে দেবের এমন প্রাপ্তিতে আনন্দে ভাসছে তার নির্বাচনী আসন ঘাটাল। ভক্তদেরও আনন্দের সীমা নেই।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com