বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

ইসিতে সপ্তম দিনে আপিল মঞ্জুর ১৮ প্রার্থীর, নামঞ্জুর ২১

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের করা আপিলের ওপর শুক্রবার (১৬ জানুয়ারি) সপ্তম দিনের মতো শুনানি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এদিন ১৮ প্রার্থীর আবেদন মঞ্জুর এবং ২১ জনের নামঞ্জুর হয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন অডিটরিয়ামে এ শুনানি হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এতে অন্য নির্বাচন কমিশনাররাও অংশ নেন। বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত আপিল নিষ্পত্তি করে ইসি।

শুনানি শেষে ইসির কর্মকর্তারা জানান, শুক্রবার ৪৩টি আবেদনের শুনানি করা হয়। এর মধ্যে ১৮টি মঞ্জুর, ২১টি নামঞ্জুর ও চারটি অপেক্ষমাণ রাখা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জমা হওয়া মনোনয়নপত্রের মধ্যে বাছাই করে ৪ জানুয়ারি পর্যন্ত ৭২৩টি বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। এসব সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। এগুলোর ওপর গত শনিবার (১০ জানুয়ারি) থেকে শুনানি শুরু করে ইসি।

সংশোধিত তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি এবং এর পরদিন নির্বাচনি প্রচারণা শুরু হবে। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com