বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এবার ঢাকার আরেক স্থানে আগুন

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

রাজধানীর জিগাতলায় একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। 

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম জানান, জিগাতলার বেরিবাধ এলাকার ৪তলা আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। বেলা ২টা ৩৬ মিনিটে তারা অগ্নিকাণ্ডের এ তথ্য পান তারা। এরপর ঘটনাস্থলে ২টি ইউনিট পাঠানো হয়।

কীভাবে আগুন লেগেছে বা হতাহতের কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এর আগে, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জন নিহত হয়েছে। তাদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল আহমেদ।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের ৩৬ নম্বর বাসার ৬ তলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের খবর পায় নিয়ন্ত্রণ কক্ষ। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই সকাল ৭টা ৫৪ মিনিটে উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধারকর্মীরা ভবনের ভেতরে আটকে পড়া ১৩ জনকে জীবিত উদ্ধার করে। আহত ও উদ্ধারকৃতদের তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। ভবনের ভেতর আটকা পড়ে শ্বাসরোধে বা দগ্ধ হয়ে দুইজন নারী ও একজন পুরুষসহ মোট ৬ জন প্রাণ হারান।

ফায়ার সার্ভিসের দীর্ঘ প্রচেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অবশেষে সকাল ১০টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

নিহতরা হলেন, একই পরিবারের ফজলে রাব্বী (৩৮), হারিস (৫২) ও রাহাব (১৭)। নিহত বাকি তিনজন হলেন- আফসানা, রোদেলা আক্তার (১৪) ও আড়াই বছর বয়সী শিশু রিসান।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com