ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিজয় ও শোকের আবহে ডিসেম্বরজুড়ে মাঠে থাকবে বিএনপি Logo নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ Logo ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক Logo ‘জীবিত ফিরতে পারব কি না জানি না’, চিকিৎসা চেয়ে ইমরান খানের চিঠি Logo খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা Logo ২২ হাজার গ্রাহকের ৮৪ কোটি টাকার বেশি বিমা দাবি পরিশোধ Logo জামানতবিহীন ঋণ বাড়াতে কাজ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী Logo মওলানা ভাসানী ছিলেন বঞ্চিত মানুষের অধিকার আদায়ে উচ্চকিত কণ্ঠ Logo টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টার থেকে চিকিৎসকদের কমিশন বছরে ১৮৬১ কোটি টাকা Logo স্পিকারের সঙ্গে মানবাধিকার বিষয়ক ককাস ও জাতিসংঘের মিশন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

এক ট্যুরে বিশ্বের ৩৪ শহরে ৭৯টি কনসার্ট করবে বিটিএস

দক্ষিণ কোরিয়ার বিখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস তিন বছরের বিরতির পর রেকর্ড ভাঙা বিশ্ব ট্যুরে ফিরছে। দলটি জানিয়েছে, এটি হবে ‘এ যাবৎকালের সবচেয়ে বড়’ কে-পপ ট্যুর।

কোরিয়া টাইমসের খবরে বলা হয়েছে, এই ট্যুর চলতি বছরের এপ্রিল থেকে শুরু হয়ে আগামী বছরের মার্চ পর্যন্ত চলবে। বিটিএস ৩৪টি শহরে মোট ৭৯টি কনসার্ট আয়োজন করবে।

বুধবার মধ্যরাতে বৈশ্বিক ফ্যানডম প্ল্যাটফর্ম উইভার্সে বিটিএস ওয়ার্ল্ড ট্যুরের পোস্টার প্রকাশ করা হয়, যেখানে বিভিন্ন দেশের কনসার্টের সূচিও তুলে ধরা হয়েছে। ট্যুর শুরু হবে দক্ষিণ কোরিয়ার গিয়ংগি প্রদেশের গোইয়াং স্টেডিয়ামে ৯, ১০ ও ১২ এপ্রিল তিন দিনের কনসার্ট দিয়ে।

ট্যুরের সময় বিটিএস উত্তর আমেরিকা, ইউরোপ, ওশেনিয়া, পূর্ব এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে কনসার্ট করবে। আয়োজক প্রতিষ্ঠান লাইভ নেশন জানিয়েছে, এটি কোনো কে-পপ গ্রুপের একক ট্যুরে সর্বাধিক কনসার্টের রেকর্ড।

বিটিএস প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে কনসার্ট করবে। এছাড়া আর্জেন্টিনা, পেরু ও কলম্বিয়াতেও শো আয়োজনের পরিকল্পনা রয়েছে। দলের ১৩ বছরের পথচলা উদযাপন হিসেবে দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বুসানে ১২ ও ১৩ জুন কনসার্ট হবে।

আগামী বছর জাপান ও মধ্যপ্রাচ্যে আরও কিছু কনসার্টের তারিখ ঘোষণা করা হবে। বিটিএসের শেষ ট্যুর হয়েছিল ২০২২ সালে লাস ভেগাসে ‘বিটিএস পারমিশন টু ড্যান্স অন স্টেজ’। এরপর দলের সদস্যরা দেশীয় বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ এবং একক ক্যারিয়ার নিয়ে ব্যস্ত ছিলেন।

এই বিরতির পর দলটি আবার কনসার্ট মঞ্চে ফিরছে। পাশাপাশি, প্রায় ৩ বছর ৯ মাস পর নতুন অ্যালবাম প্রকাশের পরিকল্পনা রয়েছে। আগের অ্যালবাম ‘প্রুফ’ প্রকাশ হয়েছিল ২০২২ সালের জুনে। নতুন অ্যালবাম প্রকাশ হবে আগামী ২০ মার্চ।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

বিজয় ও শোকের আবহে ডিসেম্বরজুড়ে মাঠে থাকবে বিএনপি

এক ট্যুরে বিশ্বের ৩৪ শহরে ৭৯টি কনসার্ট করবে বিটিএস

আপডেট সময় ০৬:৩৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬