বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী বেসরকারি মেডিকেলে এমবিবিএস এ মেধাবীদের জন্য ৫% কোটা চালু রয়েছে চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ

আমিরাতে আজ রাতে পবিত্র মিরাজুন্নবী

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

সংযুক্ত আরব আমিরাতে আজ বৃহস্পতিবার রাতে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র মিরাজুন্নবী (সা.)  (লাইলাতুল মেরাজুন্নবী) উদযাপিত হবে।

আজ সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র মিরাজুন্নবী (সা) পালন করবেন আমিরাতের মুসলিমরা। এ পবিত্র রজনী পালন চলবে শুক্রবার (১৬ জানুয়ারি) সূর্যোদয়ের আগ পর্যন্ত।

পবিত্র এ রাতে বিশ্বের অন্যান্য দেশের মতো আমিরাতের ধর্মপ্রাণ মুসলমানরাও পুণ্যলাভের আশায় মিলাদ-মাহফিল, নফল নামাজ আদায়, জিকির, কোরআন তেলাওয়াতসহ ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন।

মুসলমানরা প্রতি বছর আরবি রজব মাসের ২৭ তারিখে পবিত্র মেরাজুন্নবী (সা.) উদযাপন করেন। এ রাতে হজরত মুহাম্মদ (সা.) আল্লাহর সান্নিধ্য লাভ করেন। মুসলমানদের কেউ কেউ আল্লাহর নৈকট্য লাভের জন্য এ দিন উপলক্ষে নফল নামাজ আদায় ও রোজা পালন করে থাকেন।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com