সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী  ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০ মিয়ানমার সীমান্তের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম অঞ্চল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ঘুমন্ত অবস্থায় গৃহবধুকে কুপিয়ে হত্যা

মাদারীপুর প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

মাদারীপুরের শিবচরে ঘুমন্ত অবস্থায় এক গৃহবধুকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ‘আব্দুর রহমান বেপারী কান্দি’ এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত রোকেয়া বেগম (৫৫) জন্মান্ধ আবুল মৃধার স্ত্রী। তবে, হত্যাকান্ডের কারণ সম্পর্কে তাৎক্ষনিক কিছুই জানাতে পারেনি পুলিশ।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, রোকেয়া বেগম নামে এক গৃহবধুকে কুপিয়ে হত্যার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর  ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে। 

স্থানীয়দের ভাষ্য, হত্যাকান্ডের সময় আবুল মৃধা ও তার দুই সন্তান আলী হোসেন ও মোহাম্মদ মিয়া একই ঘরে ছিলেন। তবে, হত্যাকান্ডের কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। এ ব্যাপারে নেয়া হবে আইনগত ব্যবস্থা।”

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com