বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১০ মিনিটের ব্যবধানে ২ গোল করে ইংল্যান্ডকে জেতালেন কেইন জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গুলিবিদ্ধ টেকনাফের সেই শিশুটি নিউরোসায়েন্সেস হাসপাতালে

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফের শিশু হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে আনা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১১টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয় বলে জানিয়েছেন হাসপাতালের ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুমায়ুন কবীর হিমু।

এই চিকিৎসক জানান, গুলিবিদ্ধ শিশুটির অবস্থা দেখে বেশ সংকটাপন্ন মনে হয়েছে। তাকে আইসিইউতে নেওয়া হবে। বাকিটা পরীক্ষা-নিরীক্ষা শেষে বলা যাবে।

হুজাইফা আফনান (৯) কক্সবাজার জেলার টেকনাফের হোয়াইক্যাং ইউনিয়নের জসিম উদ্দিনের মেয়ে। শিশুটি স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

টেকনাফের হোয়াইক্যং সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও আরসার মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। তিন দিন ধরে সীমান্তের ওপারে ব্যাপক গোলাগুলিতে এপারেও আতঙ্ক বিরাজ করছে।

সোমবার সকাল ৯টার দিকে মিয়ানমার থেকে আসা গুলিতে টেকনাফের হোয়াইক্যাং তেচ্ছাব্রিজ এলাকায় আহত হয় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী হুজাইফা।

গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে শিশুটি মারা যাওয়ার কথা শোনা গেলেও তা সঠিক ছিল না। এর আগে শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। সেখান থেকে আনা হয় ঢাকায়।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com