বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির

দুদকে সংস্কারের হাওয়া: তদন্তকাজের গতিশীলতায় দুদকে ১৫ বিশেষ টিম

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

চলমান অনুসন্ধান কার্যক্রমে গতিশীলতা আনা এবং গুরুত্বপূর্ণ অনুসন্ধান দ্রুত নিষ্পত্তি করার উদ্দেশ্যে ১৫টি বিশেষ টিম গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সংস্থাটির একজন উপ-পরিচালককে প্রধান করে গঠিত প্রতিটি টিমের সদস্য সংখ্যা হচ্ছে পাঁচ। অর্থাৎ ১৫ টিমে মোট ৭৫ জন সহকারী ও উপসহকারী কর্মকর্তা কাজ করবেন। দুদক সংস্কারের অংশ হিসেবে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। 

সোমবার (১২ জানুয়ারি) দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক নাজমুল হাসানের সই করা এক চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়েছে, বিভিন্ন বিভাগের আওতায় চলমান অনুসন্ধান কার্যক্রমে গতিশীলতা আনা এবং গুরুত্বপূর্ণ অনুসন্ধান দ্রুত নিষ্পত্তি করার জন্য ১৫টি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। গঠিত ১৫টি অনুসন্ধান টিম দুদক অনুমোদিত কার্যপরিধি অনুযায়ী কার্য সম্পাদন করবেন। উক্ত অনুসন্ধান টিম ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।

১৫টি টিমের প্রধানরা হলেন- উপ-পরিচালক মো. হাফিজুল ইসলাম, মো. রাশেদুল ইসলাম, মো. আতিকুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, মো. মশিউর রহমান, মো. আল আমিন, মো. রাউফুল ইসলাম, মো. তাহসিন মুনাবিল হক, মো. নিয়ামুল আহসান গাজী, মুহাম্মদ জয়নাল আবেদীন, মো. জাহাঙ্গীর আলম, মো. মোজাম্মিল হোসাইন, এ কে এম মাহবুবুর রহমান, তানজির হাসিব সরকার এবং উপ-পরিচালক মো. সিফাত উদ্দিন।

টিমের কার্যক্রম ও শর্তাবলির বিষয়ে জানা যায়, টিমের সদস্যরা যে উইংয়ের অধীনে গঠিত হয়, তার সঙ্গে সংযুক্ত থাকবেন। টিম লিডারকে টিম সদস্যদের কন্ট্রোলিং অফিসার হিসেবে বিবেচনা করা হবে। সে হিসেবে তিনিই সদস্যদের বার্ষিক এসিআর দেবেন।

প্রতিটি টিমের জন্য টাইপিং দক্ষতা সম্পন্ন একজন কনস্টেবল বা সহায়ক কর্মী থাকবে।

টিম সদস্যদের চলমান তদন্ত ফাইলগুলো নিয়ে আসবেন। সব অনুসন্ধান টিমের কাছে হস্তান্তর করা হবে। চলমান তদন্ত ফাইলগুলোর মধ্যে তুলনামূলকভাবে কম অগ্রাধিকারমূলক অনুসন্ধানগুলো অন্যান্য দুদক কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে, যারা এই টিমের অংশ নন।

১৫টি টিমের টিম সদস্যরা চলমান যৌথ টিম ব্যতীত অন্য কোনো টিমের অংশ হবেন না। যদি কেউ এরই মধ্যে কোনো যৌথ টিমের সদস্য হন তাহলে হাই প্রোফাইল কাজের অনুসন্ধানের কাজ শেষ না হওয়া পর্যন্ত তিনি সেই টিমের সঙ্গেই থাকবেন।

চলমান তদন্তে মহাপরিচালক অথবা পরিচালক তদারককারী হিসেবে থাকবেন। টিমের সদস্যদের পৃথকভাবে কোনো তদন্ত দেওয়া হবে না। 

টিমগুলো কমিশনকে হাতে থাকা মামলাগুলো এবং তাদের আপডেট সম্পর্কে পর্যায়ক্রমে অবহিত করবে। প্রতি সপ্তাহে কমিশন সভার পর টিমের কার্যক্রম ব্রিফ করবে।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com