বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

মুগ্ধতা ছড়ালেন পূজা চেরি

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমে একঝলকে মুগ্ধতা ছড়ালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। রোববার (১১ জানুয়ারি) বিকেলে তিনি ফেসবুক পেজে মাত্র ৩৬ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন, যা মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে।

ভিডিওতে দেখা যায়, পূজা চেরি লাল রংয়ের এক দারুণ বোল্ড লেহেঙ্গা পরে মোমের আলোতে দাঁড়িয়ে আছেন। পোশাকটির সঙ্গে রুপালি জারদৌসি কাজের লেহেঙ্গা এবং কারুকার্যখচিত ওড়না তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ভারী মেকআপ ও গয়নার সঙ্গে অভিনেত্রী ছোট আকারের টিকলি, ম্যাচিং আংটি এবং একগুচ্ছ চুরি পরেছেন। তার খোলা চুল, লাল রংয়ের সাজ এবং পুরো লুকের মধ্যে ফুটে উঠেছে ভালোবাসা, আবেগ, শক্তি আর সাহসের বার্তা।

এই ভিডিওটি পূজা চেরির নতুন ফটোশুটের অংশ, যার ব্যাকগ্রাউন্ডে চলছিল বলিউড সিনেমা ‘পরম সুন্দরী’র বিখ্যাত গান ‘পরদেশিয়া’। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তরা তার এই নতুন লুকের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন।

নতুন বছরেই সিনেমার কাজেও পুরোদমে ঝুঁকেছেন পূজা চেরি। তিনি দুইটি নতুন সিনেমার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। তার মধ্যে একটি হলো রেদওয়ান রনি পরিচালিত ‘দম’, যেখানে প্রথমবারের মতো আফরান নিশোর বিপরীতে দেখা যাবে তাকে। অন্যদিকে, ‘দরদিয়া’ সিনেমায় পূজা চেরি আদর আজাদের বিপরীতে অভিনয় করবেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com