ঢাকা ১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo  ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা Logo তারেক রহমানের জন্য অধীর অপেক্ষায় দিল্লি: ভারতীয় হাইকমিশনার Logo তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত ‘রূঢ় ও অহংকারী’: বীণা সিক্রি Logo প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ‘বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত’: জয়সওয়াল Logo ৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়লো আবেদনের সময় Logo দুদক: বুধবার থেকে কাজ শুরু করবে নতুন কমিশন Logo তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক Logo শিক্ষকদের জন্য সুখবর: স্বতন্ত্র পে-স্কেলের কথা ভাবছে সরকার Logo কখনো ভাবিনি রাষ্ট্রপতি হবো, জনগণের পাশে থেকেই সেবা করব: ফখরুল

দুবাই যাওয়ার পথে বিমানবন্দরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওনকে দুবাই পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দুবাই যাওয়ার পথে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

শাহজালাল আহমেদ শাওনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা, গুলি ও হত্যার অভিযোগসহ মোট ছয়টি মামলা রয়েছে। তিনি নরসিংদী সদর উপজেলার বানিয়াছল এলাকার আবুল হাসিমের ছেলে। তিনি ২০২২ সালের ৩১ জুলাই নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এর আগে তিনি জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এবং নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন। তিনি ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। 

নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, প্রাথমিকভাবে শাহজালাল আহমেদ শাওনকে আটকের বিষয়ে আমরা খবর পেয়েছি। আমাদের পুলিশের একটি টিম ইমিগ্রেশন পুলিশের সঙ্গে যোগাযোগের জন্য ঢাকায় গিয়েছে। আমরা নিশ্চিত হয়ে তাকে রিসিভ করার পর বিস্তারিত জানাবো। 

বাংলা৭১নিউজ/এআরকে

Tag :

 ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

দুবাই যাওয়ার পথে বিমানবন্দরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৩০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬