ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo  ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা Logo তারেক রহমানের জন্য অধীর অপেক্ষায় দিল্লি: ভারতীয় হাইকমিশনার Logo তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত ‘রূঢ় ও অহংকারী’: বীণা সিক্রি Logo প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ‘বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত’: জয়সওয়াল Logo বিআরটিসি লেখা মেহেদি হাতে পিংক বাস চালালেন নারী চালক Logo ৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়লো আবেদনের সময় Logo দুদক: বুধবার থেকে কাজ শুরু করবে নতুন কমিশন Logo তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক Logo শিক্ষকদের জন্য সুখবর: স্বতন্ত্র পে-স্কেলের কথা ভাবছে সরকার

কিশোরগঞ্জ-হবিগঞ্জের সীমান্তবর্তী দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, নিহত ১

কিশোরগঞ্জ ও হবিগঞ্জের সীমান্তবর্তী দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ছাড়াও এ ঘটনায় উভয়পক্ষের আরও ১০ জন আহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বালিগাঁও এবং হবিগঞ্জের বালি ফরিদপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ঘটনাটি ঘটে।

নিহত ইরাজ মিয়া (৫০) হবিগঞ্জের লাখাই থানার বালি ফরিদপুর গ্রামের হজরত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিষয় নিয়ে অষ্টগ্রামের বালিগাঁও গ্রামের আলাল মেম্বার এবং লাখাই থানার বালি ফরিদপুর গ্রামের নোয়াব আলীর মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে বালি ফরিদপুর গ্রামের ইরাজ মিয়া নিহত এবং উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। 

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় এক জন নিহতের খবর পেয়েছি। ঘটনাটি অষ্টগ্রামের সীমান্তবর্তী লাখাই থানায় পড়েছে।

বাংলা৭১নিউজ/এসএম

Tag :

 ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

কিশোরগঞ্জ-হবিগঞ্জের সীমান্তবর্তী দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, নিহত ১

আপডেট সময় ০৫:০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬