ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo  ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা Logo তারেক রহমানের জন্য অধীর অপেক্ষায় দিল্লি: ভারতীয় হাইকমিশনার Logo তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত ‘রূঢ় ও অহংকারী’: বীণা সিক্রি Logo প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ‘বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত’: জয়সওয়াল Logo ৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়লো আবেদনের সময় Logo দুদক: বুধবার থেকে কাজ শুরু করবে নতুন কমিশন Logo তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক Logo শিক্ষকদের জন্য সুখবর: স্বতন্ত্র পে-স্কেলের কথা ভাবছে সরকার Logo কখনো ভাবিনি রাষ্ট্রপতি হবো, জনগণের পাশে থেকেই সেবা করব: ফখরুল

চট্টগ্রামে ছিনতাইয়ের এক লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ২

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকা থেকে ছিনতাই করা এক লাখ টাকাসহ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল ও একটি ছোরা উদ্ধার করা হয়।

গতকাল বৃহস্পতিবার দিনগত গত রাত তিনটার দিকে কফিল উদ্দিন (৩২) ও নূর উদ্দিন ওরফে সেকুলকে (৩৬) গ্রেফতার করা হয়। পরে সীতাকুণ্ড পৌরসভা এলাকায় কফিল উদ্দিনের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে ছিনতাইয়ের এক লাখ টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে গ্রেফতার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার দুপুরে চট্টগ্রাম ইপিজেড থানার নেভি হাসপাতাল গেট এলাকা থেকে কফিরুল ইসলাম নামের এক ব্যক্তি বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে তিন লাখ টাকা উত্তোলন করেন। টাকা নিয়ে অফিসে যাওয়ার পথে কফিল উদ্দিন ও নূর উদ্দিন পথরোধ করে তাকে মারধর করেন। একপর্যায়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে তিন লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

ভুক্তভোগীর দেওয়া তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযান চালায় ইপিজেড থানা পুলিশ। সিইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল ওয়াদুদ চৌধুরীর নেতৃত্বে ইপিজেড মাদ্রাজী শাহ রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, কফিল উদ্দিন ও নূর উদ্দিন চট্টগ্রাম মহানগরের সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। কফিল উদ্দিনের বিরুদ্ধে ইপিজেড থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের ঘটনায় নিয়মিত মামলা করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএম

Tag :

 ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

চট্টগ্রামে ছিনতাইয়ের এক লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ২

আপডেট সময় ০৪:১৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬