সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী  ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০ মিয়ানমার সীমান্তের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম অঞ্চল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

হর্ন বাজালে জরিমানা করবে পুলিশ: পরিবেশ মন্ত্রণালয়

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

হর্ন বাজালে পুলিশ জরিমানা করবে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ বিষয়ে একটি পত্র জারি করেছে মন্ত্রণালয়টি।

এতে বলা হয়, গত ২৪ নভেম্বর ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫’ এর গেজেট জারি করা হয়েছে। বিধিমালার বিধি-৬ অনুসারে কোনো ব্যক্তি মোটরযান বা নৌযানে অনুমোদিত শব্দমান অতিক্রমকারী হর্ন স্থাপন বা ব্যবহার করতে পারবে না। এছাড়া নীরব এলাকায় এবং আবাসিক এলাকায় রাতে হর্ন বাজানো যাবে না। বিধি-২০ অনুযায়ী এ বিধি লঙ্ঘন করলে জরিমানা আরোপ করতে পারবেন পুলিশ কর্মকর্তারা।

পরিবেশ ও বন মন্ত্রণালয় জানায়, অতিমাত্রায় শব্দদূষণ মানুষের স্বাস্থ্যের জন্য বহুমাত্রিক ঝুঁকি সৃষ্টি করছে। এতে কানে কম শোনা, আংশিক বা সম্পূর্ণ বধিরতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, অনিদ্রা, মনোসংযোগ বিঘ্নসহ বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিচ্ছে।

এছাড়া গর্ভবতী নারীদের ক্ষেত্রে গর্ভপাত, গর্ভস্থ শিশুর বধিরতা বা প্রতিবন্ধী/বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর জন্মের সম্ভাবনাও বাড়ছে। শব্দদূষণের কারণে বিশেষ করে হাসপাতালের রোগী, শিক্ষার্থী, ট্রাফিক পুলিশ, রিকশা বা গাড়ির চালক, পথচারী এবং উচ্চ শব্দের উৎসের নিকটস্থ শ্রমিক ও বাসিন্দারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ফলে দেশের মানবসম্পদ এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com