ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo  ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা Logo তারেক রহমানের জন্য অধীর অপেক্ষায় দিল্লি: ভারতীয় হাইকমিশনার Logo তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত ‘রূঢ় ও অহংকারী’: বীণা সিক্রি Logo প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ‘বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত’: জয়সওয়াল Logo বিআরটিসি লেখা মেহেদি হাতে পিংক বাস চালালেন নারী চালক Logo ৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়লো আবেদনের সময় Logo দুদক: বুধবার থেকে কাজ শুরু করবে নতুন কমিশন Logo তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক Logo শিক্ষকদের জন্য সুখবর: স্বতন্ত্র পে-স্কেলের কথা ভাবছে সরকার

নোয়াখালীতে পর্যটন কেন্দ্র দখলের চেষ্টা, আটক ২

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় রহমত বাজার পর্যটন কেন্দ্র দখলের চেষ্টাকারী ভূমিদস্যু ও ভূমিহীনদের ছত্রভঙ্গ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। অভিযানে ইউএনওর সঙ্গে পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি চক্র নিজেদেরকে প্রভাবশালী পরিচয় দিয়ে ৪ থেকে ৫ হাজার টাকার বিনিময়ে রহমত বাজার পর্যটন কেন্দ্র এবং এর পাশের জেগে ওঠা নতুন চর ভূমিহীনদের মধ্যে বুঝিয়ে দেওয়ার আশ্বাস দেয়। এ খবরে বিকেলে সেখানে জনসমাগম হয়। তবে জমি বুঝিয়ে দিতে ব্যর্থ হওয়ায় উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করেন। ইউএনও ও পুলিশের উপস্থিতি টের পেয়ে কথিত প্রভাবশালী পরিচয় দেওয়া ভূমিদস্যুরা ট্রলারযোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় পুলিশ দুইজনকে আটক করে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, পর্যটন কেন্দ্রটি সরকারি জায়গা। একটি চক্র সাধারণ মানুষকে বিভ্রান্ত করে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল। প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, পর্যটন কেন্দ্র দখলের চেষ্টার খবর পেয়ে আমরা ইউএনও স্যারের সঙ্গে ঘটনাস্থলে যাই। অভিযানের সময় দুইজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, রহমত বাজার পর্যটন কেন্দ্র ও আশপাশের চর সম্পূর্ণ সরকারি সম্পত্তি। কেউ জোরপূর্বক দখল বা বাণিজ্যের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।

বাংলা৭১নিউজ/এসএম

Tag :

 ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

নোয়াখালীতে পর্যটন কেন্দ্র দখলের চেষ্টা, আটক ২

আপডেট সময় ০৭:২০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬