ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo  ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা Logo তারেক রহমানের জন্য অধীর অপেক্ষায় দিল্লি: ভারতীয় হাইকমিশনার Logo তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত ‘রূঢ় ও অহংকারী’: বীণা সিক্রি Logo প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ‘বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত’: জয়সওয়াল Logo বিআরটিসি লেখা মেহেদি হাতে পিংক বাস চালালেন নারী চালক Logo ৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়লো আবেদনের সময় Logo দুদক: বুধবার থেকে কাজ শুরু করবে নতুন কমিশন Logo তারেক রহমান ভারত না এলে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যাবে: সাবেক কূটনীতিক Logo শিক্ষকদের জন্য সুখবর: স্বতন্ত্র পে-স্কেলের কথা ভাবছে সরকার

গাজীপুরে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনীর ৫টি ইউনিট।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও দমকল বাহিনী জানায়, মহানগরীর দেওয়ালিয়াবাড়ি কাঁঠালতলা এলাকায় অবস্থিত ঝুটের গোডাউনে বৃহস্পতিবার বিকেলে আগুন লেগেছে। প্রথমে স্থানীয়রা ওই গোডাউনে ধোঁয়া দেখতে পায়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বেশ কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়ে।

পরে লোকজন দমকল বাহিনীকে ফোন দেয় ৷ পরে খবর পেয়ে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে আসে। পরে আগুনের তীব্রতা বাড়লে সারাবো ও ডিবিএল ফায়ার স্টেশন থেকে আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে আসে। বর্তমানে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন জানান, বেশ কয়েকটি ঝুট গোডাউনের আগুন ছড়িয়ে পড়েছে। ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়টি এখনও বলা যাচ্ছে না। শেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল সাড়ে পাঁচটায় আগুন জ্বলছিল।

বাংলা৭১নিউজ/একেএম

Tag :

 ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

গাজীপুরে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

আপডেট সময় ০৬:২১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬