বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী বেসরকারি মেডিকেলে এমবিবিএস এ মেধাবীদের জন্য ৫% কোটা চালু রয়েছে

তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারে মিডিয়া উপ-কমিটি গঠন

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা–১৭ আসনে নির্বাচনী প্রচার কার্যক্রম জোরদার করতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে একটি মিডিয়া উপ-কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে জাহিদুল ইসলাম রনিকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। সদস্যসচিবের দায়িত্বে রয়েছেন ইঞ্জিনিয়ার মো. এনামুল হক এবং সমন্বয়কের দায়িত্ব পালন করবেন ইঞ্জিনিয়ার আবু হানিফ।

মিডিয়া উপ-কমিটির সদস্য হিসেবে রয়েছেন কৃষিবিদ অধ্যাপক আবুল বাশার, সাংবাদিক এরফানুল হক নাহিদ, সাংবাদিক নাজমুল ইমাম, সাংবাদিক মো. ফরহাদুল ইসলাম ফরিদ, সাংবাদিক মোমিন হোসেন, সাংবাদিক রাশেদুল হক, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বিপ্লব, সাংবাদিক আজিজুর রহমান কিরণ, মাসুদ রানা লিটন, মোস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, ডা. এম আর হাসান, কৃষিবিদ নাহিয়ান হোসেন নিনাদ, সাখাওয়াত হোসেন খন্দকার, সাংবাদিক মাহফুজ কবির মুক্তা ও মো. আবদুল আউয়াল খান।

কমিটির নেতারা জানান, আসন্ন নির্বাচনে তারেক রহমানের পক্ষে গণমাধ্যমে ইতিবাচক প্রচার, তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন এবং জনমত গঠনে এই মিডিয়া উপ-কমিটি সক্রিয় ভূমিকা পালন করবে।

এদিকে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি।

২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com