সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী  ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০ মিয়ানমার সীমান্তের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম অঞ্চল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল নিক্ষেপ

গাজিপুর প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈরে তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এসময় শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।

বুধবার (৭ জানুয়ারি) সকাল থেকে জেলার কালিয়াকৈর সফিপুরে অবস্থিত ‘মাহমুদ ডেনিম লিমিটেড’ নামের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা এ আন্দোলন শুরু করে।

খোঁজ নিয়ে জানা গেছে, ‘মাহমুদ ডেনিম লিমিটেড’ কারখানার শ্রমিকদের গত তিন মাস ধরে বেতন দেওয়া হচ্ছে না। একাধিকবার কর্তৃপক্ষের কাছে বেতনের আবেদন করেন শ্রমিকরা। এ নিয়ে গত কয়েকদিন ধরেই কারখানার ভেতর উত্তেজনা চলছে। এর জের ধরে বুধবার সকালে কারখানায় আগত শ্রমিকরা কাজে যোগদান না করে কারখানার ফটকে বিক্ষোভ শুরু করেন।

একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল সড়ক অবরোধ করেন। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝাতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে কারখানার ফটকে জড়ো হয়ে বিক্ষোভ করে।

কারখানার শ্রমিক সাইফুল ইসলাম জানান, গত তিন মাস ধরে বেতন দিচ্ছে না। চাইলে বলে দেব, আমরা ভাড়া বাসায় থাকি। বাড়ির মালিক ভাড়ার জন্য চাপ দিচ্ছে। ঠিকমতো বাজার করে খেতে পারছি না। আমাদের বেতন না দিলে আমরা আন্দোলন করবোই।

শ্রমিক রেহানা আক্তার জানান, তিন মাসের বেতন বাকি। তারপরেও কাজ করে যাচ্ছি। মালিকপক্ষ কী দেখে আমরা কীভাবে বেঁচে আছি, কীভাবে ভাড়া বাড়িতে থাকছি, কী খাচ্ছি? আমাদের ঘাম ঝরানো টাকা দিয়ে তারা ঠিকই ভালো আছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন জানান, সফিপুরে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে বিভিন্নভাবে কথা বলেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কারখানার মালিকপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে। দ্রুত বিষয়টি সমাধান হবে।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com