সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী  ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০ মিয়ানমার সীমান্তের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম অঞ্চল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

স্ত্রীকে গলা কেটে হত্যার পর পাশেই বসে ছিলেন স্বামী

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সুলেখা (৪০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে তার স্বামী। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের স্বামী রব মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

নিহত সুলেখা পার্শ্ববর্তী নয়পাড়া গ্রামের আব্দুলের মেয়ে। তিনি কন্যা সন্তানের জননী। তার স্বামী রব মিয়া নারান্দী এলাকার মৃত চান্দু মিয়ার ছেলে। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, বাড়ির লোকজন সকালে ঘরে সুলেখার গলা কাটা মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখেন। এ সময় স্বামী রব মিয়াকে রক্তমাখা ধারালো ছুরি এবং পবিত্র কোরআন শরীফ সামনে নিয়ে মরদেহের পাশে বসে ছিলেন। রব মিয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন বলে জানায় এলাকাবাসী। 

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান,  মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রব মিয়াকে ঘরেই পাওয়া গেছে। তাকে আটক করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলা৭১নিউজ/এআর

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com