ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আজ বঙ্গভবনে উঠছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি  Logo ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা Logo ঢাকায় অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’ Logo শিশুদের গোপনীয়তা লঙ্ঘন: যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক Logo রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার Logo অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী Logo বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দেবেন অমিত শাহ Logo অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মান সন্তোষজনক নয় : শিক্ষামন্ত্রী Logo রাজধানীতে তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধারের মামলায় ৫ আসামির রিমান্ড Logo ছানিপড়া রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দিল জিয়াউর রহমান ফাউন্ডেশন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের ‘নির্যাতনে’ যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জের জহুরপুর সীমান্তে বিএসএফের নির্যাতনে রবিউল ইসলাম রবু (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন বলে পরিবার থেকে দাবি করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) ভোরের দিকে সদর উপজেলার জহুরপুর সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ভারতের জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত রবিউল ইসলাম সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাতরশিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে

নিহতের মা সেফালি বেগম বলেন, ‌‘গতকাল বিকেলে বাড়ি থেকে বের হয় রবিউল। রাতে বাড়িতে আসেনি। সকালে উঠে শুনি বিএসএফের গুলিতে আমার ছেলে নিহত হয়েছে। তবে বিকেল হতেই আসে অন্য খবর। আমার ছেলেকে মারধর করে মারা হয়েছে। বিএসএফ এ নির্যতন করেছে। আমি এ ঘটনার বিচার চাই।’

৫৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, ‘শনিবার রাতে রবিউলসহ ৫-৬ জন অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। পরে বিএসএফ তাদের ধাওয়া দিলে সবাই পালিয়ে যান। তবে পালাতে পারেননি রবিউল। এসময় বিএসএফ তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পরে তিনি অসুস্থ হয়ে যান।’

তিনি আরও বলেন, ‘হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে পতাকা বৈঠকে জানিয়েছে বিএসএফ। কাল ময়নাতদন্ত হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে।’

বাংলা৭১নিউজ/এনি

Tag :

আজ বঙ্গভবনে উঠছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি 

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের ‘নির্যাতনে’ যুবক নিহত

আপডেট সময় ১২:১০:৩২ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬