সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘জীবনবান্ধব বাজেট’ মানুষের জন্য, সুবিধাভোগী গোষ্ঠীর নয়: প্রধানমন্ত্রী ভোটের মুখে ‘হলুদ সাংবাদিকতা’: তারেক রহমানকে ঘিরে সেই মিডিয়া ট্রায়াল আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের হামলা, নিহত ২৯ দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দুপুরে ‘ভিসা আমরা চিরদিনই দিতাম, বাংলাদেশকে আমাদেরই অঙ্গ মনে করি’ সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী  ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০ মিয়ানমার সীমান্তের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম অঞ্চল

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)।

এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

আজ রোববার (৪ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এই দাম আগামীকাল সোমবার (৫ জানুয়ারি) থেকেই কার্যকর হবে।

এর আগে গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে বাজুস।

স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠনটি জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

বাংলা৭১নিউজ/এএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com