সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী  ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০ মিয়ানমার সীমান্তের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম অঞ্চল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

শরীয়তপুরে সংঘর্ষে ককটেল বিস্ফোরণে যুবক আহত

শরীয়তপুর প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

শরীয়তপুরের জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ককটেলের আঘাতে এক যুবক গুরুতর আহত হয়েছেন। রবিবার সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের বুধাইরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম জাবেদ শেখ (২০)। তিনি বিলাসপুর ইউনিয়নের চেরাগ আলী বেপারী কান্দি এলাকার বাসিন্দা। সংঘর্ষের সময় ককটেলের আঘাতে তার বাম হাতের কবজি গুরুতরভাবে আহত হয়। পরে তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এরই জেরে শনিবার রাতে বুধাইরহাট বাজার এলাকায় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরদিন রবিবার সকালে বিষয়টি সংঘর্ষে রূপ নেয় এবং এ সময় ব্যাপক ককটেল বিস্ফোরণ ঘটে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে। তিনি আরও জানান, এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে। তবে বিকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com