সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী  ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০ মিয়ানমার সীমান্তের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম অঞ্চল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

‘আসামিরা ভারতে পলাতক থাকলেও অবস্থান শনাক্ত হলে ফিরিয়ে আনার উপায় আছে’

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল আসামি ফয়সাল ও আলমগীর গ্রেফতার না হওয়া পর্যন্ত সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করার কথা জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) এ কে এম শহিদুর রহমান। একই সঙ্গে আসামিরা ভারতে পলাতক থাকলেও তাদের অবস্থান শনাক্ত হলে ফিরিয়ে আনার অনেক উপায় আছে বলেও জানান তিনি।

রবিবার রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এসব কথা বলেন র‌্যাব মহাপরিচালক।

তিনি বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের পরপরই আমরা সর্বোচ্চভাবে আমাদের যত প্রক্রিয়া আছে সব প্রয়োগ করে দিনরাত ২৪ ঘণ্টা এই ঘটনা নিয়ে কাজ করি। ১২ তারিখ থেকে ১৬ তারিখের মধ্যে আমরা ৮ জন আসামি গ্রেফতার করি এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল আমরা উদ্ধার করি।

প্রধান আসামি ফয়সাল এবং আলমগীরকে গ্রেফতার করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। তারা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করব। আমরা এ ঘটনায় ৮ জন আসামিকে গ্রেফতার করি, যারা এর সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। যে মূল আসামি তাকে গ্রেফতার করাই আমাদের মূল টার্গেট।

ফয়সাল এবং আলমগীর দেশের বাইরে পালিয়েছে কি না জানতে চাইলে র‍্যাব ডিজি বলেন, আমরা প্রযুক্তি ও ম্যানুয়াল সোর্সের মাধ্যমে তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করছি। তাদের অবস্থান শনাক্ত হলে তারপর তাদের গ্রেফতার করা হবে।

কোনো আসামি যদি দেশের বাইরে পালিয়ে যায় তাকেও ফিরিয়ে আনার প্রক্রিয়া আছে। অনেক উপায় আছে। এই সমস্ত উপায় প্রয়োগ করা যাবে যদি তাদের অবস্থান আমরা শনাক্ত করতে পারি।

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com