ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়া ছিলেন চীনা জনগণের পুরনো বন্ধু: চীনের প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং। একই সঙ্গে বেগম খালেদা জিয়াকে চীনের জনগণের পুরনো বন্ধু বলে অভিহিত করেছেন তিনি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে পাঠানো এক শোকবার্তায় তিনি এ কথা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তায় এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস।

শোকবার্তায় চীনা প্রধানমন্ত্রী বলেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদায়ে আমি গভীরভাবে মর্মাহত। চীন সরকারের পক্ষ থেকে আমি বাংলাদেশ সরকার এবং খালেদা জিয়ার পরিবারকে গভীর শোক ও আন্তরিক সহমর্মিতা জানাচ্ছি।

লি চিয়াং বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিক এবং চীনা জনগণের একজন পুরোনো বন্ধু। তার প্রধানমন্ত্রিত্বকালে চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘমেয়াদি বন্ধুত্ব, সমতা ও পারস্পরিক কল্যাণের ভিত্তিতে সমন্বিত সহযোগিতামূলক অংশীদারত্বে উল্লেখযোগ্য অগ্রগতির পথ তৈরি করেছিল। চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে চীন তার গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করছে।’

দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের কথা তুলে ধরে চীনা প্রধানমন্ত্রী আরও বলেন, ‘চীন ও বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ককে মূল্য দেয় চীন; পাশাপাশি চীন-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতিতে গুরুত্ব আরোপ করে।’

তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করতে চীন প্রস্তুত রয়েছে, যেন উভয় দেশের জনগণ আরও বেশি উপকৃত হয়।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আপডেট সময় ০৬:৫২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫