বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

ভারতীয় অভিনেত্রী শ্রাবণী আর নেই

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

ভারতীয় বাংলা সিনেমা ও টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবণী বণিক মারা গেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে কলকাতার রাজারহাটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আনন্দবাজার জানিয়েছে, দীর্ঘদিন ধরেই ফুসফুসের ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন অভিনেত্রী। কয়েক সপ্তাহ ধরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। হাসপাতালে তার চিকিৎসা চলছিল। সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পরিচালক বাবু বণিক ভারতীয় একটি গণমাধ্যমে বলেন, আমরা অনেক দিনের বন্ধু। শ্রাবণীর মৃত্যুতে আমরা স্তম্ভিত। শেষ সময়টা খুব কষ্ট পেয়েছে। কাজ থেকেও অনেকদিন দূরে ছিল। ভাবতেই পারছি না শ্রাবণী আর নেই। হাসপাতালেই আছি সকাল থেকে। আজ বিকেলের দিকে নিমতলা শ্মশানে ওর শেষকৃত্য সম্পন্ন হবে।

শ্রাবণীর ব্যয়বহুল ক্যানসার চিকিৎসার জন্য সমাজমাধ্যমে সাহায্য চান ছেলে অচ্যুত আর্দশ। মায়ের চিকিৎসার জন্য ১২ লাখ টাকার প্রয়োজন বলে জানিয়েছিলেন। সকলকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছিলেন শ্রাবণীর পুত্র অচ্যুত।

‘লালকুঠি’, ‘রাঙা বউ’, ‘গোধূলী আলাপ’, ‘সোহাগ চাঁদ’-এর মতো প্রতিটি ধারাবাহিকে শ্রাবণীর অভিনয় সকলের নজর কেড়েছে। বড়পর্দাতেও তার কাজ প্রশংসিত হয়েছে। ‘আলো’, ‘চাঁদের বাড়ি’-এর মতো সিনেমায় তাকে দেখেছেন দর্শক। ‘সোহাগ চাঁদ’ শ্রাবণীর অভিনীত শেষ ধারাবাহিক।

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com