বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

ইনকিলাব মঞ্চের সমাবেশের পাশ থেকে ‘খেলনা পিস্তল’সহ যুবক আটক

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের সমাবেশের পাশ থেকে অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে। তবে, আটকের পর পুলিশ জানিয়েছে- উদ্ধার হওয়া অস্ত্রটি আসলে একটি খেলনা পিস্তল।

সোমবার (২৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে তাকে আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তির নাম মো. আরাফাত জামান (৩৯)। থাকেন ঢাকার ধানমন্ডিতে, তার বাড়ি ময়মনসিংহে।

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, সন্দেহভাজন যুবকের কাছে যে অস্ত্র পাওয়া গেছে সেটি খেলনা পিস্তল। যা দেখতে অবিকল বাস্তব পিস্তলের সদৃশ।

তিনি আরও বলেন, বর্তমানে তিনি শাহবাগ থানা হেফাজত রয়েছেন। তার উদ্দেশ্য কী ছিল সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। প্রয়োজনে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর পর থেকেই বিচারের দাবিতে সোচ্চার হয় বিভিন্ন ছাত্র-জনতা ও রাজনৈতিক সংগঠন। আন্দোলনকারীদের অভিযোগ, এই হত্যাকাণ্ডের পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে এবং অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 

ইনকিলাব মঞ্চের দাবিগুলো হলো-

১. খুনি চক্রের (পরিকল্পনাকারী ও আশ্রয়দাতাসহ) বিচার আগামী ২৪ দিনের মধ্যে সম্পন্ন করা।
২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করা। 
৩. ভারত খুনিদের ফেরত দিতে অস্বীকার করলে আন্তর্জাতিক আদালতে মামলা করা। 
৪. সিভিল ও মিলিটারি ইনটেলিজেন্সে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com