ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচার Logo জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহন মন্ত্রী Logo প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য কাঁঠালিচাঁপা Logo এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের, আছেন কারা Logo এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘জন নায়াগণ’ Logo মূল সড়কে হকার নয়, নীতিমালা মেনে পুনর্বাসন : ডিএসসিসি Logo ইরান যুদ্ধ শেষ হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ালে ওমানে হামলার হুমকি ট্রাম্পের Logo সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ বাড়ছে! Logo স্বাধীনতা ভোগ করতে গিয়ে অন্যের স্বাধীনতা হরণ করা যাবে না : গয়েশ্বর চন্দ্র রায় Logo খিচুরি বিতরণের পর সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তার মহিলা লীগ নেত্রী

হঠাৎ শিকলে টান, কালুরঘাট সেতুতে দাঁড়িয়ে গেল পর্যটক এক্সপ্রেস ট্রেন

চট্টগ্রামের কালুরঘাট সেতুতে হঠাৎ থেমে গেছে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন। এতে প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে সেতুর দুই পাশে যানজটের সৃষ্টি হয়। ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন কালুরঘাট সেতু পার হওয়ার সময় অযথা শিকল টানে কোনো এক যাত্রী। এতে হঠাৎ করে ট্রেনটি সেতুর ওপর দাঁড়িয়ে যায়। এরপর পরিস্থিতি পর্যবেক্ষণ করে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায় বলে জানা গেছে।

জান আলীহাট রেলস্টেশনের মাস্টার মো. নেজাম উদ্দিন বলেন, দুপুর পৌনে ১টায় কালুরঘাট সেতু পার হওয়ার সময় পর্যটক এক্সপ্রেসের কোনো এক যাত্রী ভুল করে জরুরি চেইন টেনে ফেলেন। এতে ট্রেনটি পশ্চিম থেকে পূর্বপাড়ে গিয়ে দাঁড়িয়ে যায়। এর ২০ মিনিট পর জরুরি পরিস্থিতি পর্যবেক্ষণ করে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।

ভোগান্তির শিকার মোটরসাইকেলচালক মিজানুর রহমান বলেন, হঠাৎ দেখি সিনেমার মতো ট্রেনটা সেতুর ওপরই দাঁড়িয়ে গেছে। কে যে চেইন টানল- কিছুই বোঝা গেল না। সেতুর দুই পাশে অনেকক্ষণ আটকে ছিলাম।

বাংলা৭১নিউজ/এনি

Tag :

প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচার

হঠাৎ শিকলে টান, কালুরঘাট সেতুতে দাঁড়িয়ে গেল পর্যটক এক্সপ্রেস ট্রেন

আপডেট সময় ০৫:৫৩:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫