সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী  ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০ মিয়ানমার সীমান্তের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম অঞ্চল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ দুজন গ্রেপ্তার

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

রাজধানীতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন– মো. রাসেল সিকদার ওরফে কিলার রাসেল (২৫) ও মো. মহিউদ্দিন (২২)। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল জব্দ করা হয়।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টায় গুলশান আইডিয়াল স্কুলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৯ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার আইডিয়াল স্কুলের সামনে চেকপোস্ট পরিচালনা করার সময় কয়েকজন লোকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তল্লাশির চেষ্টা করলে পালানোর সময় রাসেল ও মো. মহিউদ্দিনকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ।

এসময় তাদের কাছ থেকে একটি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের কাছে থাকা এসব অস্ত্র-গুলির স্বপক্ষে কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি।

তালেবুর রহমান জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির গুলশান থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। এসব অস্ত্র-গুলির উৎস সম্পর্কে জানতে মামলার নিবিড় তদন্ত অব্যাহত রেখেছে গুলশান থানা পুলিশ।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com