ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচার Logo জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহন মন্ত্রী Logo প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য কাঁঠালিচাঁপা Logo এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের, আছেন কারা Logo এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘জন নায়াগণ’ Logo মূল সড়কে হকার নয়, নীতিমালা মেনে পুনর্বাসন : ডিএসসিসি Logo ইরান যুদ্ধ শেষ হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ালে ওমানে হামলার হুমকি ট্রাম্পের Logo সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ বাড়ছে! Logo স্বাধীনতা ভোগ করতে গিয়ে অন্যের স্বাধীনতা হরণ করা যাবে না : গয়েশ্বর চন্দ্র রায় Logo খিচুরি বিতরণের পর সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তার মহিলা লীগ নেত্রী

গফরগাঁওয়ে ‘রেললাইনের পাত সরিয়ে ফেলায়’ ট্রেন লাইনচ্যুত

ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইনের পাত সরিয়ে ফেলায় ঢাকাগামী ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত হয়েছে।

সোমবার ভোর সোয়া ৫টার দিকে গফরগাঁও স্টেশনে ঢোকার এক কিলোমিটার আগে জন্মেজয় এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার মো. হানিফ জানিয়েছেন।

তিনি বলেন, রেলওয়ে নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ওই এলাকার দুর্বৃত্তরা ২০ ফুট রেললাইনের পাত সরিয়ে ফেলায় তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘অগ্নিবীণা এক্সপ্রেসের’ ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়ে গেছে।

তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান স্টেশন মাস্টার হানিফ।

রেলওয়ে নিরাপত্তা (আরএনবি) ময়মনসিংহের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, তারা ঘটনাস্থলে রয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

গত শনিবার ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনে আক্তারুজ্জামান বাচ্চু বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার খবরে মনোনয়ন বঞ্চিত নেতাদের কর্মীরা আন্দোলন শুরু করেন।

এরপর থেকে রেললাইন অবরোধ ও অগ্নিসংযোগ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচার

গফরগাঁওয়ে ‘রেললাইনের পাত সরিয়ে ফেলায়’ ট্রেন লাইনচ্যুত

আপডেট সময় ১১:৫১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫