শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শহীদ জিয়ার কণ্ঠে উজ্জীবিত হয়েছিল বাঙালি জাতি দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু শিগগিরই তেলের দামের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে : অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে একদিনে দুই যুদ্ধবিমান, তিন ড্রোন ও দুই মিসাইল ভূপাতিতের দাবি ইরানের চ্যাম্পিয়নদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর টাইব্রেকারে ভারতকে কাঁদিয়ে সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে: অর্থমন্ত্রী ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ৯৪৭, মৃত্যু ৩

যুক্তরাষ্ট্র থেকে প্রথম চালানে এল ৫৭ হাজার টন গম

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আলোকে দেশটি থেকে ৫৬ হাজার ৮৯০ টন গমবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরের  বহির্নোঙরে পৌঁছেছে।

রোববার (২৮ ডিসেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ এরইমধ্যে সরকার টু সরকার (জি টু জি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। দ্বিতীয় চুক্তির আওতায় মোট ২ লাখ ২০ হাজার টন গম আমদানি করা হবে, যার প্রথম চালানে ৫৬ হাজার ৮৯০ টন গম এই চালানের মাধ্যমে দেশে পৌঁছেছে। 

এতে বলা হয়, ৫৬ হাজার ৮৯০ টন গমের মধ্যে ৩৪ হাজার ১৩৪ টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২২ হাজার ৭৫৬ টন মোংলা বন্দরে খালাস করা হবে। 

প্রথম চুক্তির আওতায় এরইমধ্যে মোট ২ লাখ ২০ হাজার টন গম আমদানি হয়েছে বলেও জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। গমের নমুনা পরীক্ষা শেষে  দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com