ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘অর্থবছর’ হিসাবের সময়সীমায় বড় পরিবর্তন Logo চূড়ান্ত অনুমোদন পেল নতুন বাহিনী এসআরবি, থাকবে পুলিশের অধীনে Logo মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনির মেয়াদ আরও বাড়াল সরকার Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা Logo প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচার Logo জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহন মন্ত্রী Logo প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য কাঁঠালিচাঁপা Logo এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের, আছেন কারা Logo এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘জন নায়াগণ’ Logo মূল সড়কে হকার নয়, নীতিমালা মেনে পুনর্বাসন : ডিএসসিসি

ইয়েমেনে ভয়াবহ বিমান হামলা চালালো সৌদি আরব

শান্ত ইয়েমেনে আবারও নতুন করে সংঘাতের আগুন জ্বলে উঠেছে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় হাদরামাউত প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের অবস্থান লক্ষ্য করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। শুক্রবার (২৬ ডিসেম্বর) ফরাসি বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানায়। গত কয়েক বছর ধরে বড় ধরনের সংঘর্ষ ছাড়াই তুলনামূলক শান্ত থাকা দেশটিতে রিয়াদের এই সরাসরি সামরিক হস্তক্ষেপ নতুন করে আঞ্চলিক উত্তেজনার পারদ বাড়িয়ে দিয়েছে। 

বিচ্ছিন্নতাবাদী সংবাদমাধ্যম অ্যাডেন ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, হাদরামাউতের ওয়াদি নাহবে হাদরামি এলিট ফোর্সেস-এর ওপর বোমা বর্ষণ করেছে সৌদি বিমান বাহিনী। সংযুক্ত আরব আমিরাত সমর্থিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) দাবি করেছে, সৌদি আরব ওই এলাকায় অন্তত দুটি হামলা চালিয়েছে। এর ঠিক একদিন আগেই সৌদি আরব তাদের সাম্প্রতিক দখল করা এলাকাগুলো ফেরত দিতে বিচ্ছিন্নতাবাদীদের প্রতি চূড়ান্ত আলটিমেটাম দিয়েছিল।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারটি মূলত বিভিন্ন গোষ্ঠীর সমন্বয়ে গঠিত, যারা ইরান সমর্থিত হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ। তবে এই সরকারের ভেতরেই এখন ভাঙন দেখা দিয়েছে। আমিরাত সমর্থিত এসটিসি চলতি মাসের শুরুতে হাদরামাউত ও মাহরা প্রদেশ দখল করে নিলে সৌদি আরবের সাথে তাদের সরাসরি বিরোধ শুরু হয়। যদিও সৌদি আরব ও আমিরাত প্রকাশ্যে ঐক্যবদ্ধ অবস্থান দেখানোর চেষ্টা করছে, তবে ইয়েমেনের অভ্যন্তরীণ বিভিন্ন পক্ষকে তারা আলাদাভাবে সমর্থন দিচ্ছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গত সপ্তাহেই সতর্ক করেছিলেন যে, এসটিসির এই অগ্রযাত্রা ইয়েমেনে বৃহত্তর বিভাজন এবং পুনরায় পুরোদমে যুদ্ধ শুরুর ঝুঁকি বাড়াচ্ছে। ২০১৪ সাল থেকে শুরু হওয়া এই দীর্ঘস্থায়ী সংঘাতে ইতিমধ্যে কয়েক লাখ মানুষ প্রাণ হারিয়েছেন এবং দেশটিতে চরম মানবিক সংকট তৈরি হয়েছে।

২০২২ সালের যুদ্ধবিরতির পর থেকে পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও, সৌদি আরবের এই নতুন বিমান হামলা ইয়েমেনকে আবারও এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। রিয়াদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এই অঞ্চলে উত্তেজনা প্রশমন এবং স্থিতিশীলতা আনতেই তারা সামরিক কৌশল ব্যবহার করছে।

বাংলা৭১নিউজ/এএস

Tag :

‘অর্থবছর’ হিসাবের সময়সীমায় বড় পরিবর্তন

ইয়েমেনে ভয়াবহ বিমান হামলা চালালো সৌদি আরব

আপডেট সময় ০৭:৫৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫