ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আলেকজান্ডারকে কি সত্যিই বিষ খাইয়ে মারা হয়েছিল ? Logo উড্ডয়নের আগমুহূর্তে বিমানের উইন্ডস্ক্রিনে ফাটল, নেপালে আটকা ১২৭ যাত্রী Logo ৬ মাস পূর্তি, গণমাধ্যমের মুখোমুখি হবেন সরকারের কর্তা ব্যক্তিরা Logo ১০০তম জন্মদিন উদযাপনে নাতির সাথে আকাশ থেকে ঝাঁপ দাদির Logo ঘুমের মধ্যেই মারা গেলেন ২৭ বছর বয়সী অভিনেত্রী Logo দেশের সব জেলা প্রশাসকের জন্য ১৪ নির্দেশনা Logo ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ Logo ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo শোলাকিয়া ঈদগাহ ময়দানের উন্নয়নে ১৭ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী Logo ওমরাহ ভিসা থাকলেও যাওয়া যাবে না সৌদি, মানতে হবে শর্ত

বেতনের দাবিতে সড়কে ময়লা ফেলেছেন পরিচ্ছন্নতাকর্মীরা

বেতনের দাবিতে নতুন বাজারের মূল সড়কে বাসা বাড়ি থেকে সংগ্রহ ময়লা আবর্জনা ফেলে প্রতিবাদ জানাচ্ছেন পরিচ্ছন্নতাকর্মীরা। মূল সড়কে ময়লা আবর্জনা পরে থাকার কারণে এক সাইট ধরে চলাচল করছে যানবাহনগুলো, ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২২  এপ্রিল) নতুন বাজার এলাকার মূল সড়কে এ ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে এই সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট বলেন,  দুপুর ১টার দিকে নতুন বাজারে এ ঘটনা ঘটেছে। পরিচ্ছন্নতা কর্মীরা বলছে, তারা বেতনের দাবিতে এভাবে এখানে ময়লা ফেলেছে। তাদের এভাবে সড়কে ময়লা ফেলার কারণে এক সাইট দিয়ে যানবাহনগুলো চলাচল করায় যানবাহনগুলোর ধীর গতি সৃষ্টি হয়েছে।

সড়কে ময়লা ফেলে আন্দোলনে অংশ নেওয়া এক পরিচ্ছন্নতা কর্মী বলেন, আমাদের বেতন পরিশোধ করেনি সংশ্লিষ্টরা। যে কারণে আমরা এভাবে রাস্তায় ময়লা ফেলেছি, দাবি আদায় করতে। আমাদের বেতন পরিশোধের প্রতিশ্রুতি পেলে আমরা নিজেরাই সড়ক থেকে ময়লা তুলে ফেলবো।

ট্রাফিক পুলিশের সার্জেন্ট আনিসুর রহমান ঘটনাটির একটি ভিডিও তার ফেরিফায়েড ফেসবুক আইডিতে শেয়ার দিয়ে লিখেছেন, পরিচ্ছন্ন কর্মীরা বকেয়া বেতনের দাবিতে নতুনবাজার এলাকায় রাস্তার মাঝখানে ময়লা ফেলে আন্দোলন করছেন।

এদিকে এলাকাটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন হওয়ায় সংস্থাটির কাছে সার্বিক বিষয় জানতে চাইলে মুখপাত্র মকবুল হোসাইন বলেন, তারা বেতনের দাবিতে আন্দোলন করছে তাদের পাওনা সিটি কর্পোরেশনের কাছে নয়।

তাদের দাবি তাদের পরিচালনা করা কন্ট্রাটর বা ইজারা যারা নিয়েছে তাদের কাছে। ওখানকার পরিস্থিতিসহ কেন তারা এমন করছে, কারা তাদের বকেয়ে বেতন পরিশোধ করেনি, এখানে ফল্ট কার- সার্বিক বিষয়ে খোঁজ নিয়ে জানানো হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

আলেকজান্ডারকে কি সত্যিই বিষ খাইয়ে মারা হয়েছিল ?

বেতনের দাবিতে সড়কে ময়লা ফেলেছেন পরিচ্ছন্নতাকর্মীরা

আপডেট সময় ০৩:৩৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫