ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘অর্থবছর’ হিসাবের সময়সীমায় বড় পরিবর্তন Logo চূড়ান্ত অনুমোদন পেল নতুন বাহিনী এসআরবি, থাকবে পুলিশের অধীনে Logo মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনির মেয়াদ আরও বাড়াল সরকার Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা Logo প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচার Logo জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহন মন্ত্রী Logo প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য কাঁঠালিচাঁপা Logo এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের, আছেন কারা Logo এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘জন নায়াগণ’ Logo মূল সড়কে হকার নয়, নীতিমালা মেনে পুনর্বাসন : ডিএসসিসি

মেক্সিকোর পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনা, নিহত ১০

মেক্সিকোর পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩২ জন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভেরাক্রুজ রাজ্যের স্থানীয় কর্তৃপক্ষ হতাহতের এই তথ্য নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, বড়দিনের আগের দিন জোন্তেকোমাতলান শহরে দুর্ঘটনাটি ঘটে। মেক্সিকো সিটি থেকে ভেরাক্রুজের চিকোন্তেপেক গ্রামে যাওয়ার পথে বাসটি দুর্ঘটনায় পড়ে।

জোন্তেকোমাতলান পৌর মেয়রের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে নয়জন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশু রয়েছে। আহত ৩২ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পৌর কর্তৃপক্ষ আহতদের নাম ও চিকিৎসাধীন হাসপাতালের তালিকাও প্রকাশ করেছে।

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা নতুন নয়। বিশেষ করে বাস ও ট্রাক দুর্ঘটনা প্রায়ই ঘটছে। কর্তৃপক্ষের মতে, অতিরিক্ত গতি এবং যানবাহনের যান্ত্রিক ত্রুটিই এসব দুর্ঘটনার প্রধান কারণ।

এর আগে, গত নভেম্বরের শেষ দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় মিচোয়াকান রাজ্যেও একই ধরনের এক বাস দুর্ঘটনায় ১০ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হন।

বাংলা৭১নিউজ/এএস

Tag :

‘অর্থবছর’ হিসাবের সময়সীমায় বড় পরিবর্তন

মেক্সিকোর পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনা, নিহত ১০

আপডেট সময় ১০:০৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫