ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘অর্থবছর’ হিসাবের সময়সীমায় বড় পরিবর্তন Logo চূড়ান্ত অনুমোদন পেল নতুন বাহিনী এসআরবি, থাকবে পুলিশের অধীনে Logo মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনির মেয়াদ আরও বাড়াল সরকার Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা Logo প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচার Logo জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহন মন্ত্রী Logo প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য কাঁঠালিচাঁপা Logo এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের, আছেন কারা Logo এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘জন নায়াগণ’ Logo মূল সড়কে হকার নয়, নীতিমালা মেনে পুনর্বাসন : ডিএসসিসি

বড়দিনের শুভেচ্ছায় পুতিনের ‘মৃত্যু’ কামনা জেলেনস্কির

বিশ্বের বিভিন্ন প্রভাবশালীরা নেতারা বড়দিন উপলক্ষ্যে একে অপরকে শুভেচ্ছ বার্তা পাঠিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন।

তবে এদিনে নিজ দেশের মানুষের উদ্দেশে দেওয়া বার্তায় পুতিনের মৃত্যু কামনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি তার শুভেচ্ছা বার্তায় বলেছেন, আমাদের জন্য রাশিয়া এতে দুর্ভোগ বইয়ে আনলেও, তারা আমাদের সবচেয়ে মূল্যবান জিনিস দখল ও সেখানে বোমা হামলা করতে পারেনি। ইউক্রেনীয়দের মন, একে অপরের প্রতি বিশ্বাস এবং ঐক্যের কারণে এটি সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশবাসীর শুভেচ্ছা বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই মন্তব্য করেন। তবে এদিন রাশিয়া-ইউক্রেনকে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন পোপের পোপ লিও। 

বক্তব্যে সরাসরি নাম উচ্চারণ না করে পুতিনের মৃত্যু কামনা করে জেলেনস্কি বলেছেন, আমরা সবাই একটি স্বপ্নই দেখি, সবার জন্য আমাদের একটাই প্রত্যাশা, তার ধ্বংস (মৃত্যু) হোক।

এরপর তিনি ইউক্রেনের শান্তি সম্পর্কে কথা বলেন তিনি। তিনি বলেন, যখন আমরা ঈশ্বরের দিকে ফিরে যাই, তখন অবশ্যই আমরা আরও বৃহত্তর কিছু প্রার্থনা করি। আমরা ইউক্রেনের জন্য শান্তি প্রার্থনা করি। আমরা এর জন্য লড়াই করি, আমরা এর জন্য প্রার্থনা করি, আমরা এটির যোগ্য।

বড়দিনের আগ মুহূর্তে ইউক্রেনের বিভিন্ন জায়গায় ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে তিনজন নিহত ও বেশিরভাগ অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বড়দিনের আগে এমন হামলার নিন্দা জানিয়ে জেলেনস্কি বলেছেন, ক্রিসমাসের আগের সন্ধ্যায়, রাশিয়া আবারও দেখিয়েছে সত্যিকার অর্থে তারা কারা। রাশিয়া ব্যাপক বোমাবর্ষণ করেছে। শতশত শহীদ ড্রোন, ব্যালিস্টিক মিসাইল, কিনঝাল মিসাইল দিয়ে হামলা চালিয়ছে— সবকিছু ব্যবহার করেছে। ধর্মহীনরা এভাবেই আঘাত হানে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক হামলা চালানোর নির্দেশ দেন পুতিন। এরপর প্রায় তিন বছর ধরে ইউক্রেনে যুদ্ধ করছে তার সেনারা। এই সময়ে ইউক্রেনের ২০ শতাংশ অঞ্চল দখল করেছে রাশিয়া। এদিকে যুদ্ধে রাশিয়ার ১২ লাখ ১ হাজার ২৩০ জন সেনা প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :

‘অর্থবছর’ হিসাবের সময়সীমায় বড় পরিবর্তন

বড়দিনের শুভেচ্ছায় পুতিনের ‘মৃত্যু’ কামনা জেলেনস্কির

আপডেট সময় ০৬:৪২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫