ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি Logo ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক Logo বিসিএস প্রশ্ন ফাঁস মামলায় জামিন নিতে এসে কারাগারে পিএসসি কর্মকর্তা Logo শাহজালাল বিমানবন্দরে কার্গো জট কমাতে ওয়্যারহাউস, কোল্ড স্টোরেজ নির্মাণের উদ্যোগ Logo টানা বৃষ্টিতে ফের ডুবল চট্টগ্রাম, জলাবদ্ধতা-দুর্ভোগে নগরবাসী Logo ভাগ্নিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে যায় খালা, দুজনেরই মৃত্যু Logo বাজারে অগ্নিকাণ্ডে পাটের গোডাউনসহ কয়েকটি দোকান ভস্মীভূত Logo কোলেস্টেরল কমাতে তোকমা দানার উপকারীতা Logo নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১ Logo এই ৫ বিষয়ে কখনো ঠাট্টা করা উচিত নয়

যুগপৎ জোটের ৭ সঙ্গীকে আসন ছেড়ে দিলো বিএনপি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সাতজন প্রার্থীর জন্য সাতটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে তিনি জানান, পিরোজপুর-১ আসন জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, নড়াইল-২ আসন ন্যাশনাল পিপলস পার্টির অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, যশোর-৫ আসন ঐক্যজোটের প্রার্থী মুফতি রশিদ, ঝিনাইদহ-৪ আসন গণঅধিকার পরিষদের রাশেদ খাঁন, ঢাকা-১২ আসন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, পটুয়াখালী-৩ আসন গণঅধিকার পরিষদের নুরুল হক নুর এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকিকে ছেড়ে দেওয়া হয়েছে।

মির্জা ফখরুল বলেন, যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে রাজনৈতিক ঐক্য ও পারস্পরিক আস্থার ভিত্তিতেই এই আসন সমঝোতা সম্পন্ন হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও শক্তিশালী করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সদ্য বিএনপিতে যোগ দেওয়া ড. রেদোয়ান আহমেদ।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :

আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি

যুগপৎ জোটের ৭ সঙ্গীকে আসন ছেড়ে দিলো বিএনপি

আপডেট সময় ০২:৩৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫