ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার Logo কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা জব্দ, আটক ২ Logo গণ-আকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তরের আহ্বান তথ্যমন্ত্রীর Logo ছাত্রদল নেতাকে থাপ্পড়, বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ Logo ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের জামাতা কুশনারের বৈঠক Logo যৌতুক না পেয়ে গরম পানি ঢেলে স্ত্রীকে হত্যা, ২০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড Logo রাজশাহীতে ট্রাকচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত Logo দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার সজোর ধাক্কা, নিহত ১ Logo আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি Logo ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক

ডাকাতির সময় চিনে ফেলায় যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়কে সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির সময় তাদের চিনে ফেলায় আকাশ (১৯) নামের এক যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন করা হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আহতের মা হেনা আক্তার বাদী সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত ডাকাত সদস্যরা হলেন- আশরাফুল ইসলাম (২২), আমির হোসেন (৪৫), মো. সবুজ (২২), মো. ফাহিম (২৩) ও বাবু ওরফে বারকী বাবু।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা প্রত্যেকে সোনারগাঁ উপজেলার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা। তারা সংঘবদ্ধ হয়ে বিভিন্ন সময় ডাকাতি করে থাকে। গত বুধবার রাতে উপজেলার বস্তল এলাকায় চলন্ত গাড়ির গতিরোধ করে ডাকাতি করার সময় আকাশ তাদের দেখে চিনে ফেলেন।

ঘটনার সময় তিনি দ্রুত স্থান ত্যাগ করে বিষয়টি নিজ এলাকার কয়েকজনকে জানান। এতে ডাকাতরা ক্ষিপ্ত হয়ে আকাশকে খুঁজতে থাকে। একপর্যায়ে রোববার (২১ ডিসেম্বর) বিকেলে আকাশকে একা পেয়ে তারা বেধড়ক মারধর করে। এলোপাথাড়ি কুপিয়ে তাকে রক্তাক্ত জখম করে ও ডান হাতের কবজি কেটে ফেলে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহিবুল্লাহ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/এসএন

Tag :

ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার

ডাকাতির সময় চিনে ফেলায় যুবককে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন

আপডেট সময় ১১:২৬:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫