ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হাসিনার সঙ্গে পৃথিবীর কোনো ফ্যাসিস্টের মিল নেই : রিজভী Logo কঙ্গোয় ভয়াবহ ইবোলা পরিস্থিতি Logo সার নিয়ে কৃত্রিম সংকট করলে কঠোর ব্যবস্থা: কৃষি সচিব Logo প্রতিটি মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার: ইরানের সেনাপ্রধান Logo বিমান খাতের সব সিন্ডিকেট নির্মূলে কাজ করছে সরকার: মন্ত্রী আফরোজা খানম Logo ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ Logo পরিস্থিতি বেগতিক দেখলেই বারবার দায় এড়ান ট্রাম্প; দোষ চাপান অন্যের ঘাড়ে Logo জনগণকে দ্রুত ও কার্যকর সেবা দিতে প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ে জোর Logo মুন্সীগঞ্জে হাসপাতালে আগুন, আতঙ্কে রোগী ও স্বজনদের ছোটাছুটি Logo ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয়: অর্থমন্ত্রী

ভোটে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় পুলিশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চাইল পুলিশ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নির্বাচন ভবনের ডিসি-এসপি, সব রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের আয়োজিত এক সভায় এ দাবি জানানো হয়।

বিভিন্ন জেলা থেকে আগত পুলিশ সুপাররা (এসপি) বলেন, আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসামিসহ অবৈধ অস্ত্র উদ্ধার করছি। আমাদের পর্যাপ্ত যানবাহন সংকট রয়েছে। পর্যাপ্ত জনবল সংকটের কারণে জনবল বৃদ্ধি করা প্রয়োজন। একই দিনে দুটি নির্বাচন বড় একটা চ্যালেঞ্জ হবে। নির্বাচনের দিন অসুস্থ, প্রতিবন্ধী লোক ভোট দিতে গেলে পুলিশকে বলা হয় সহযোগিতা করার জন্য। এখানে রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীদের রাখলে সুবিধা হবে।

তারা বলেন, বিগত নির্বাচনগুলোতে পুলিশের যে অর্থ বরাদ্দ ছিল এটা বৈষম্য ছিল। এই নির্বাচনে বরাদ্দ বাড়ানো প্রয়োজন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বাড়ানোর পাশাপাশি পুলিশেরও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া প্রয়োজন।

জেলা প্রশাসকরা (ডিসি) বলেন, মাঠ পর্যায়ে এখনো যে বৈধ অস্ত্র রয়েছে সেগুলো দ্রুত উদ্ধার করতে আপনাদের (নির্বাচন কমিশনের) সহযোগিতা চাই। দূর অঞ্চলে যাতায়াতের জন্য হেলিকপ্টার দেওয়া দরকার।

তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি হওয়া অপতথ্য প্রচার ঠেকানো আমাদের বড় চ্যালেঞ্জ। আমরা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করছি। আইনের বাইরে আমরা একটি কাজও করতে রাজি নই। আমাদের অনেক উপজেলায় গাড়ি পুড়ে গেছে। সেসব উপজেলায় গাড়ি প্রয়োজন। এছাড়া গণভোটের প্রচারের জন্য সময় বাড়ানো দরকার। আবার সীমান্ত জেলাগুলোতে নিরাপত্তা বাড়ানো প্রয়োজন বলেও উল্লেখ করেন তারা।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

হাসিনার সঙ্গে পৃথিবীর কোনো ফ্যাসিস্টের মিল নেই : রিজভী

ভোটে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় পুলিশ

আপডেট সময় ০৪:০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫