বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির

তারেক রহমানের সংবর্ধনা: ১০ রুটে চলবে বিশেষ ট্রেন, বন্ধ তিন রুট

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

দেশে ফেরার পর তারেক রহমানের সংবর্ধনায় সারাদেশের নেতাকর্মীদের অংশগ্রহণে ১০টি রুটে আগামী ২৫ ডিসেম্বর বিশেষ ট্রেন চলাচলের অনুমোদন দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। একইদিনে তিনটি কাছাকাছি রুটে ট্রেন চলাচল স্থগিত থাকবে বলেও জানানো হয়েছে।

সোমবার (২২ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিএনপির কেন্দ্রিয় ও আঞ্চলিক কার্যালয়গুলো থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দলটির নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের উদ্দেশে বিশেষ ট্রেন/অতিরিক্ত কোচ বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে দলীয় কর্মী ও সমর্থকদের যাতায়াতের জন্য ১০টি রুটে স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে এবং নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। এ কারণে স্বল্প দূরত্বের রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী-পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা-রাজশাহী) এবং রোহনপুর কমিউটার (রোহনপুর-রাজশাহী) ট্রেনের ২৫ ডিসেম্বরের যাত্রা স্থগিত রাখা হবে।

ওই ট্রেনগুলোর একদিনের জন্য যাত্রা স্থগিত করায় রুটগুলোতে যাত্রীদের সাময়িক অসুবিধার কারণে রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

চাহিদার ভিত্তিতে যে ১০ রুটে চলবে স্পেশাল ট্রেন

কক্সবাজার-ঢাকা-কক্সবাজার, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা-জামালপুর,টাঙ্গাইল-ঢাকা-টাঙ্গাইল, ভৈরববাজার-নরসিংদী-ঢাকা-নরসিংদী-ভৈরববাজার, জয়দেবপুর-ঢাকা ক্যান্টনমেন্ট-জয়দেবপুর (গাজীপুর), পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড়, খুলনা-ঢাকা-খুলনা, চাটমোহর-ঢাকা ক্যান্টনমেন্ট-চাটমোহর, রাজশাহী-ঢাকা-রাজশাহী এবং যশোর-ঢাকা-যশোর।

এছাড়া নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে চাহিদার ভিত্তিতে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।

মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এ বাবদ বাংলাদেশ রেলওয়ের আনুমানিক ৩৬ লাখ টাকা রাজস্ব আয় হবে। স্পেশাল ট্রেন এবং অতিরিক্ত কোচে দলীয় নেতাকর্মীদের যাতায়াতের ক্ষেত্রে শর্ত হিসেবে নির্বাচনি আচরণ বিধিমালা-২০২৫ প্রতিপালন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সংবর্ধনা অনুষ্ঠানে আসার জন্য সারাদেশের নেতাকর্মীদের জন্য বিশেষ ট্রেন বরাদ্দ চেয়ে দলের পক্ষ থেকে রেলপথ মন্ত্রণালয়ে আবেদন করা হয়। তাতে সাড়া দিয়েছে মন্ত্রণালয়।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com