
দীর্ঘ ১৪ বছর পর ভারত সফরে গিয়েছিলেন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি। এই সফরে নানা অঘটন ঘটলেও বড় অঙ্কের অর্থ আয় করেছেন এই আর্জেন্টাইন তারকা। ভারত সফরের জন্য মেসি একাই পেয়েছেন ৮৯ কোটি রুপি।
সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে ভারতের বার্তা সংস্থা পিটিআই।
প্রতিবেদন অনুসারে, ভারত সফরের জন্য মেসি একাই পেয়েছেন ৮৯ কোটি রুপি। আর ভারতের সরকার কর হিসেবে পেয়েছে ১১ কোটি রুপি। কলকাতার ঘটনায় আটক প্রধান আয়োজক শতদ্রু দত্তকে জিজ্ঞাসাবাদ করে এ তথ্য পেয়েছে ভারতের বিশেষ তদন্ত দল (এসআইটি)।
এত অর্থের জোগান কিভাবে পেয়েছেন সেই প্রশ্নে শতদ্রুর দাবি, ৩০ শতাংশ টাকা পেয়েছেন স্পনসরদের কাছ থেকে আর ৩০ শতাংশ এসেছে টিকিট বিক্রি করে।
এসআইটি কর্মকর্তারা শতদ্রুর একটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে সেখানে ২০ কোটির বেশি রুপি পেয়েছেন। এই টাকার উৎস হিসেবে শতদ্রুর দাবি, কলকাতা ও হায়দরাবাদের ইভেন্টের টিকিট বিক্রি ও স্পনসর থেকে এই অর্থ পেয়েছেন তিনি।
বাংলা৭১নিউজ/এএস