ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) রাত ১০টা থেকে দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, রাত ৮টার পর থেকেই নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। এক পর্যায়ে কুয়াশার ঘনত্ব এতটাই বেড়ে যায় যে নৌপথের চ্যানেল মার্কিং পয়েন্টগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল না। নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে রাত ১০টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। তবে বর্তমানে মাঝ নদীতে কোনো ফেরি আটকে নেই।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম জানান, কুয়াশার তীব্রতা কমে এলে পরিস্থিতি স্বাভাবিক বিবেচনায় পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

এদিকে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে যাত্রী ও যানবাহন পারাপারে ছোট বড় ১০টি ফেরি চলাচল করে।

বাংলা৭১নিউজ/এএস

Tag :

আপডেট সময় ১১:২৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫