ঢাকা ১১:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচার Logo জ্বালানি সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে : নৌপরিবহন মন্ত্রী Logo প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য কাঁঠালিচাঁপা Logo এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের, আছেন কারা Logo এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘জন নায়াগণ’ Logo মূল সড়কে হকার নয়, নীতিমালা মেনে পুনর্বাসন : ডিএসসিসি Logo ইরান যুদ্ধ শেষ হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ালে ওমানে হামলার হুমকি ট্রাম্পের Logo সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ বাড়ছে! Logo স্বাধীনতা ভোগ করতে গিয়ে অন্যের স্বাধীনতা হরণ করা যাবে না : গয়েশ্বর চন্দ্র রায় Logo খিচুরি বিতরণের পর সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তার মহিলা লীগ নেত্রী

দক্ষিণ আফ্রিকায় ফের বন্দুক হামলা, নিহত ৯

দক্ষিণ আফ্রিকায় আবারও ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। দেশটির জোহানেসবার্গের উপকণ্ঠে অজ্ঞাত বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। চলতি মাসে এটি দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় বড় ধরনের বন্দুক হামলা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, রবিবার জোহানেসবার্গ থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বেকার্সডাল এলাকার একটি টাউনশিপে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়।

গাউতেং প্রদেশ পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার ব্রেন্ডা মুরিডিলি বলেন, নিহতদের পরিচয় সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তিনি জানান, বেকার্সডালের একটি মদের দোকানের আশপাশে গুলির ঘটনা ঘটে। এলাকাটি দক্ষিণ আফ্রিকার গুরুত্বপূর্ণ কয়েকটি স্বর্ণখনির কাছাকাছি অবস্থিত একটি দরিদ্র অঞ্চল। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

এর আগে চলতি মাসের ৬ ডিসেম্বর রাজধানী প্রিটোরিয়ার কাছে একটি হোস্টেলে বন্দুকধারীদের হামলায় তিন বছরের এক শিশুসহ ১২ জন নিহত হন। সে ঘটনায় পুলিশ জানায়, ওই হোস্টেলে অবৈধভাবে মদ বিক্রি করা হতো। পুলিশের ভাষ্য অনুযায়ী, অন্তত তিনজন বন্দুকধারী সেখানে ঢুকে মদ্যপানরত লোকজনের ওপর নির্বিচারে গুলি চালায়। ওই ঘটনায় আরও অন্তত ২৫ জন গুলিবিদ্ধ হন।

সূত্র: এনডিটিভি

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচার

দক্ষিণ আফ্রিকায় ফের বন্দুক হামলা, নিহত ৯

আপডেট সময় ১২:২৬:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫