বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী নির্বিঘ্ন ঈদযাত্রায় পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে:সড়কপরিবহন মন্ত্রী বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করছে কমলাপুরে ঘরমুখো মানুষের স্রোত পাকিস্তানের হামলায় কাবুলে ৪০০ নিহত, দাবি তালেবানের ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত, সবাই একই পরিবারের জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল: জামায়াত আমির ইমাম নিয়োগ বিধিমালা ও বেতনকাঠামো নির্ধারণ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী

মালয়েশিয়ায় শহীদ হাদির গায়েবানা জানাজা

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া, গোমবাগ ক্যাম্পাসের সেন্ট্রাল মসজিদে শহীদ শরীফ ওসমান বিন হাদির রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ মাগরিব মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশী ও সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গায়েবানা জানাজা আদায় করা হয়। জানাজা শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদাত কবুলের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।

দোয়া মাহফিলে একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনায় মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করা হয়। উপস্থিত প্রবাসীরা বলেন, শহীদ শরীফ ওসমান বিন হাদি ছিলেন একজন দেশপ্রেমিক ও ত্যাগী মানুষ। তার মহিমান্বিত আত্মত্যাগ দেশের তরুণ সমাজের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত সকলে শহীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি আল্লাহ তায়ালার কাছে পরিবারের সদস্যদের শোক সইবার ধৈর্য দান ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়।

বাংলা৭১নিউজ/এএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com