রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাসা থেকে ডেকে নিয়ে মায়ের সামনে তরুণকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের গজারিয়ায় বাসা থেকে ডেকে নিয়ে এক তরুণকে হত্যা করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার নয়ানগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত তরুণের নাম জান্নাত হোসেন (২৭)। তিনি গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামের আব্দুল হকের ছেলে।
স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে নয়ানগর গ্রামের বাসিন্দা শাহিন রাঢ়ির দুই মাদকাসক্ত ছেলে তারেক (৩২) ও রিয়াদের (২৭) মধ্যে ঝগড়াঝাটি হয়। সেই দুই ভাইয়ের ঝগড়া মিটিয়ে দেন নিহত জান্নাত হোসেন। এর কিছুক্ষণ পর জান্নাতকে ওই মাদকাসক্তরা তাদের ঘরে দুই ভাইয়ের বিচারের কথা বলে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে। অভিযুক্তরা হাতে থাকা দা দিয়ে কুপিয়ে জান্নাতকে গুরুতর জখম করেন।
পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা জান্নাতকে উদ্ধার করে স্থানীয় হামদর্দ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।হামদর্দ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মারিয়া মোস্তারি বলেন, সকাল এগারোটার দিকে ওই তরুণকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে আমরা তাকে মৃত ঘোষণা করি। হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
নিহতের মা জাহানারা বেগম অভিযোগ করে বলেন, ‘আমার ছেলে ঘরে ঘুমিয়ে ছিল। তাকে ডেকে নিয়ে যায় মাদকাসক্ত দুই ভাইয়ের ঝগড়া মিটাতে। আমি পেছনে পেছনে যাই। ঘরে যেতে না যেতেই ওরা আমার ছেলেকে দা দিয়ে কোপাতে থাকে। আমার ছেলে আমার দিকে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ছিল, আমি এই শোক কেমন করে সইবো।
নিহতের বড় ভাই রাজু বলেন, ‘বাড়ির সীমানা নিয়ে ওদের সাথে আমাদের বিরোধ ছিল। জোরপূর্বক আমাদের জায়গা দখল করে ঘর তুলে রাখছে। আমার ভাইকে যখন কোপায় তখন তাঁরা কাউকে ঘরে ঢুকতে দেয় নাই।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী বলেন, ‘দুই ভাইয়ের মারামারির মধ্যে গিয়ে দায়ের কোপে অতিরিক্ত রক্তক্ষরণ থেকে ওই তরুণের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com