সন্ত্রাসীদের গুলিতে জুলাইযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির প্রাণ হারানোর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। পাশাপাশি হাদির শোকসন্তপ্ত পরিবার, বন্ধু-বান্ধব এবং তার অগণিত সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে ক্র্যাব।
শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে সংগঠনের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ এই শোক জানান।
ক্র্যাব নেতারা বলেন, আধিপত্যবাদবিরোধী বিপ্লবী শহীদ ওসমান হাদি একজন প্রকৃত দেশপ্রেমিক ও জুলাই বিপ্লবী ছিলেন।
অতি দ্রুততম সময়ের মধ্যে হাদির হত্যাকারী ও নির্দেশ দাতাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন নেতারা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর বিজয় নগরের কালভার্ট রোডে আততায়ীর গুলিতে আহত হন হাদি।
বাংলা৭১নিউজ/জেএস