ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৮ আগস্টের মধ্যে মাদকসেবীদের আত্মসমর্পণের সুযোগ, জানালেন এমপি Logo তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী Logo দ্রুত কার্গো খালাসে এআই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ Logo রামিসাকে নিয়ে খালিদের গান, কণ্ঠ দিলেন সিঁথি-রাফসান-টুটুল Logo পাকুন্দিয়ায় ২ ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ক্যানসারে আক্রান্ত ইবরার টিপুর বর্তমান অবস্থা Logo ৩৬-এ না ফেরার দেশে জনপ্রিয় অভিনেত্রী Logo আল্লাহর কাছে অতীতের ভুলের জন্য ক্ষমা চাইলেন লুবাবা Logo অভিনেত্রী রিধিকার আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক কারাগারে Logo পে-স্কেল প্রণয়নসহ ছয় মাসের কর্মকাণ্ড জানালেন মাহদী আমিন

ওসমান হাদির অসমাপ্ত সংগ্রামকে এগিয়ে নেয়ার প্রত্যয় চরমোনাই পীরের

ভারতীয় আধিপত্যবাদ বিরোধী তরুণ বিপ্লবী, জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির সদস্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি (ওসমান হাদি) শাহাদাৎ বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

রেজাউল করীম বলেছেন, ওসমান হাদীর অসমাপ্ত স্বপ্ন ও সংগ্রামকে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

বৃহস্পতিবার (১৮ডিসেম্বর) ওসমান হাদির মৃত্যুর খবরের পর এক শোকবার্তায় তিনি একথা বলেন।

চরমোনাই পীর বলেন, আমি ওসমান হাদির শোকাহত পরিবার, স্বজন, সহকর্মী, বন্ধুসহ শোকাহত জনতার সঙ্গে সহমর্মিতা প্রকাশ করছি, তার রুহের মাগফিরাত কামনা করে জান্নাতে তাঁর উচু মাকামের জন্য দোয়া করছি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, ওসমান হাদির হত্যাকারী, নির্দেশদাতা ও চক্রান্তকারীকে সরকারের সব শক্তি নিয়োজিত করে হলেও শাস্তির আওতায় আনতেই হবে। ভারতীয় আধিপত্যবাদ ও আধিপত্যবাদের দালালদের বিরুদ্ধে সংগ্রাম অব্যহত রাখতে হবে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

১৮ আগস্টের মধ্যে মাদকসেবীদের আত্মসমর্পণের সুযোগ, জানালেন এমপি

ওসমান হাদির অসমাপ্ত সংগ্রামকে এগিয়ে নেয়ার প্রত্যয় চরমোনাই পীরের

আপডেট সময় ১০:৪১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫