শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর: ‘লুক ইস্ট’ থেকে ‘সিল্ক রোড’ যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি বাংলাদেশের পাশে থাকবে চীন, মালয়েশিয়ার শ্রমবাজারে ‘ফাস্ট ট্র্যাক’

নির্বাচনকে কেন্দ্র করে অর্থনীতি ভেঙে পড়ার কোনো কারণ নেই : গভর্নর

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ‘আমরা কিছুটা হলেও উন্নতির দিকে যাচ্ছি। সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা বহুলাংশে নিয়ে এসেছি। নির্বাচনকে কেন্দ্র করে অর্থনীতি ভেঙে পড়ার কোনো কারণ নেই।’

তিনি বলেন, ‘এখন এক্সচেঞ্জ রেট নিয়েও সমস্যা নেই। রিজার্ভ ভাল আছে। আমাদের রিজার্ভ আমাদেরকেই বাড়াতে হবে। বাজারকে স্থিতিশীল রেখে আমরা ডলার কিনছি। বছর শেষে ৩৪ বিলিয়ন ডলারে নিয়ে যেতে হবে আমাদের রিজার্ভ।’ 

বৃহস্পতিবার রাজধানীর ইআরএফ মিলনায়তনে ব্যাংকিং সেক্টর রিফর্ম, চ্যালেঞ্জ এবং করণীয় শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

গভর্নর আরও বলেন, ‘ব্যালেন্স অব পেমেন্টের জন্য আমাদের আইএমএফ’র টাকার দরকার নাই। ব্যাংকিং খাতের সংকট কিছুটা কমেছে। তবে মূলধন ঘাটতি আছে।’

তিনি বলেন, পাঁচ ব্যাংকের সাইনবোর্ড পরিবর্তন হয়ে যাবে আজকালের মধ্যে। কোনো ব্যাংকের মালিক পক্ষ এককভাবে ব্যাংকের ক্ষতি করতে পারে না। এখানে কর্মকর্তাদেরও দায় রয়েছে। ফলে দায়ী কর্মকর্তাদেরই আর্থিক পেনাল্টি দিতে হবে।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com